গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শরিফুলের ৬ উইকেটের পরও রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ২০:৩৮ এএম ২০২৬
শরিফুলের ৬ উইকেটের পরও রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
ছবি

ছবি সংগৃহীত

শেষদিকে বল হাতে রোমাঞ্চ ছড়িয়েছিলেন শরিফুল ইসলাম। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করে ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে। অস্ট্রেলিয়া শিবিরেও ছড়িয়ে দিয়েছিলেন আতঙ্ক।

 কিন্তু সেই লড়াকু পারফরম্যান্সও শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। ২২ বছর বয়সী কুপার কনোলির দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের আশা ভেঙে দিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। 

 

ফলে অজিদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন অপূর্ণ রেখেই সিরিজ শেষ করতে হয়েছে টাইগারদের। মিরপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৭৪ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। 

লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ভর করে বড় পুঁজি গড়ে স্বাগতিকরা। তবে সেই সংগ্রহও যথেষ্ট হয়নি কনোলির দৃঢ় প্রতিরোধের সামনে। তার ১৪৯ রানের ইনিংসে ভর করে ৩ বল ও এক উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।


ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারানোর পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি বড় হয়নি। ৬১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। সেই সংকট থেকে দলকে টেনে তোলেন লিটন ও তাওহীদ হৃদয়। 

চতুর্থ উইকেটে ৯২ রানের জুটি গড়ে ইনিংসের ভিত গড়ে দেন তারা। ইনিংসের মাঝপথে চোটে মাঠ ছাড়লেও পরে ফিরে এসে মিরপুরে নিজের প্রথম ওয়ানডে ফিফটি পূর্ণ করেন লিটন। 

৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে হৃদয় খেলেন ৮৩ রানের দারুণ ইনিংস। পরে মোসাদ্দেক হোসেন সৈকতও দ্রুতগতির অর্ধশতক তুলে নেন। তার অপরাজিত ৫৬ রানের ইনিংসে ২৭৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।


কিন্তু রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে চড়াও হয়ে প্রথম চার ওভারেই ৩৮ রান তুলে নেয় সফরকারীরা। তখনই আক্রমণে এসে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করেন শরিফুল। 

নিজের প্রথম ওভারেই জশ ইংলিস ও ম্যাট রেনশোকে ফিরিয়ে দেন এই বাঁহাতি পেসার। এক ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। পরে তাসকিন আহমেদ অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দিলে ম্যাচে ফেরার আশা দেখে বাংলাদেশ। তবে সেই আশা ধীরে ধীরে নিভিয়ে দেন কুপার কনোলি। মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন তিনি। 

লাবুশেন ধীরগতিতে খেললেও কনোলি ছিলেন আগ্রাসী। চার-ছক্কায় রানের চাকা সচল রেখে ৫১ বলে ফিফটি পূর্ণ করেন ২২ বছর বয়সী এই ওপেনার।অর্ধশতকের পর আরও ভয়ংকর হয়ে ওঠেন কনোলি। লাবুশেন ফিরলেও থামেননি তিনি। 

ক্যামেরন গ্রিনকে নিয়ে আবারও জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন। এরপর মাত্র ৮৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই তরুণ ব্যাটার।


গ্রিন ২৭ রান করে ফিরলেও ততক্ষণে ম্যাচ অস্ট্রেলিয়ার মুঠোয়। পরে পাকিস্তানের বিপক্ষে অভিষিক্ত ১৯ বছর বয়সী অলিভার পিকও ২৭ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে অবশ্য একাই লড়াই চালিয়ে যান শরিফুল। 

পরপর দুই বলে অলিভার পিক ও জাভিয়ার বার্টলেটকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পান তিনি। 

 

এরপর আরও একটি উইকেট নিয়ে ম্যাচে মোট ৬ উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। তবে শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের দিনে অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি তিনি। 

মোস্তাফিজ শেষবেলায় একটি উইকেট তুললেও সেটা কেবল ম্যাচের রোমাঞ্চ বাড়িয়েছে। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারেই ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম একাই নেন ৬ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন।

 

ডিসি/আপ্র/১৪/০৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের

এমনিতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তলানিতে আছে পাকিস্তান। এজবাস্টন টেস্টে মন্থর ওভার রেটের...

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার
১৪ সেপ্টেম্বর ২০২৬

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার

প্রথমবারের মতো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে জায়গা পেয়েছেন চামিন্দা ভাস ও অমিত মিশ্রা। ক...

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি
১৪ সেপ্টেম্বর ২০২৬

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি

ম্যাচের শুরুর দিকেই ১০ জনের দলে পরিণত হলো ম্যানচেস্টার সিটি। ওই ধাক্কার পর আক্রমণে আর তাদের স্বরূপে...

কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন
১৪ সেপ্টেম্বর ২০২৬

কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন

বুন্ডেসলিগায় মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন হ্যারি কেইন। তার ওই গোলেই ঘরোয়া লিগে জয়ের পথে ফিরল বায়ার্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই