গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপে এমন খেললে ব্রাজিলকে বড় মূল্য দিতে হবে: দানিলো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ২৩:৩১ এএম ২০২৬
বিশ্বকাপে এমন খেললে ব্রাজিলকে বড় মূল্য দিতে হবে: দানিলো
ছবি

ছবি সংগৃহীত

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি ব্রাজিল। মেটলাইফ স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করার পর দলের খেলায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। 

 

তার মতে, প্রথমার্ধে ব্রাজিল এতটাই বাজে খেলেছে যে ১-১ সমতায় বিরতিতে যেতে পারাটাই ছিল সৌভাগ্যের বিষয়। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দানিলো বলেন, ‘আমার মনে হয় প্রথমার্ধে উদ্বেগ ও চাপ বড় একটি কারণ ছিল। 

 

কিন্তু আমাদের এ সমস্যার সমাধান করতে হবে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যদি আমরা প্রথমার্ধের মতো খারাপ খেলি, তাহলে এর মূল্য দিতে হবে। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়েছে, এ জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। 

পরের ম্যাচের জন্য এটিকে শিক্ষা হিসেবে নিতে হবে এবং সেই শিক্ষা খুব দ্রুতই কাজে লাগাতে হবে।’


ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার আরও বলেন, প্রথমার্ধে দল আচরণ, কারিগরি দক্ষতা ও কৌশল সব দিক থেকেই প্রত্যাশার নিচে ছিল।

 খেলোয়াড়দের মধ্যে অতিরিক্ত স্নায়ুচাপ ও অস্থিরতা ছিল, যার ফলে একের পর এক ভুল হয়েছে। তার মতে, বিরতির আগে ব্রাজিল একাধিক গোলে পিছিয়ে না পড়ায় ভাগ্যেরও ভূমিকা ছিল। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন দানিলো।

 কোচের কৌশলগত পরিবর্তন এবং বদলি খেলোয়াড়দের অবদানকে তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন। দানিলো বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা শান্ত হতে পেরেছি। মাঠ ভালোভাবে ব্যবহার করেছি এবং বলের নিয়ন্ত্রণ ধরে রেখে সুযোগ তৈরি করেছি।’ 

প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও দ্বিতীয়ার্ধের লড়াই দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে বলেও মনে করেন এই অভিজ্ঞ ফুটবলার। 

তার বিশ্বাস, মরক্কোর বিপক্ষে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে গ্রুপ ‘সি’র পরবর্তী ম্যাচে আরও ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

 


ডিসি/আপ্র/১৪/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ম...

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডার...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই