গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেনু

বিশ্বকাপ ইস্যু নিয়ে ফিফার সঙ্গে বসবে ইরান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ০৩:৪৪ এএম ২০২৬
বিশ্বকাপ ইস্যু নিয়ে ফিফার সঙ্গে বসবে ইরান
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে ইরানের অংশ গ্রহণ নিয়ে ফিফা সভাপতির মন্তব্যের পর এবার নতুন কিছু ঘটতে যাচ্ছে। ইরানের ফুটবল কর্মকর্তারা ফিফার নেতৃত্বের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিচ্ছেন। 

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ শুক্রবার দেশটির গণমাধ্যমকে জানান, ফিফার সংস্থার সঙ্গে আলোচনার জন্য তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 

 

চলতি সপ্তাহে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে ২১১টি সদস্য দেশের মধ্যে উপস্থিত ছিল না কেবল ইরান। সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী ২০ মের আগেই সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এই প্রসঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনারও ব্যাখ্যা দেন তাজ। 

ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়ার পথে টরোন্টোতে প্রবেশ করতে গিয়ে ঝামেলায় পড়েন তিনি এবং ইরান প্রতিনিধিদলের সদস্যরা। 

কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে তাজকে জিজ্ঞাসাবাদ করেন।

 প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখার পর ভ্যাঙ্কুভারে যাওয়ার অনুমতি দেওয়া হলেও তারা শেষ পর্যন্ত দেশটি ত্যাগ করার সিদ্ধান্ত নেন।


তাজ বলেছেন, ‘আমাদের সবার বৈধ ভিসা ছিল, এমনকি তুরস্কেও যাচাই করা হয়েছিল। তারা আমাদের জানায়, কিছু প্রশ্ন আছে এবং জানতে চায় আমরা আইআরজিসির সদস্য কি না।’ 

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, ইরানে প্রায় ৯ কোটি মানুষ আইআরজিসির সদস্য। তারা জানায়, এই সংগঠনের কাউকে তারা দেশে ঢুকতে দেয় না—এটাই তাদের আইন। কিছুক্ষণ পর তারা প্রবেশের অনুমতি দিলেও আমরা ফেরার সিদ্ধান্ত নেই। 

তারা আমাদের বহিষ্কার করেনি, আমরা নিজেরাই ফিরে আসি... আমি কানাডীয় কর্তৃপক্ষকে বলেছি, আপনারা আমাদের তিন ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখেছেন, শুধু শুধু অপেক্ষা করিয়েছেন।’ যার ফলে আবারও প্রশ্ন উঠেছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ইরান অংশ নিতে পারবে কি না বা অংশ নিতে আগ্রহী কি না। 

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার কংগ্রেসে জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে খেলবে।  গ্রুপ ‘জি’-তে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের সঙ্গে রয়েছে ইরান। দলটির ক্যাম্প নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের টাকসনে।

 

ডিসি/আপ্র/০২/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিতর্কে পিছু হটল ফিফা, বাতিল বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা
০১ আগস্ট ২০২৬

বিতর্কে পিছু হটল ফিফা, বাতিল বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের প্রধান টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পর...

এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী
৩১ জুলাই ২০২৬

এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে প্রথমবারের...

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত
৩০ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত

ঢাকার আকাশে সকাল থেকে মেঘের ঘনঘটা। কখনো ঝিরিঝিরি বৃষ্টি আবার এক ফালি রোদ। এরমধ্যে শেরে-ই বাংলার মাঠে...

দেশের ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আনচেলত্তি
৩০ জুলাই ২০২৬

দেশের ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

ইতালির জাতীয় পুরুষ দলের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করলেন কার্লো আনচেলত্তি। সেই সঙ্গে জান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই