গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৩ জুন ২০২৬

মেনু

বিশ্বকাপ টিকিটের দাম ২৮ কোটি ২১ লাখ টাকা!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:০৭ এএম ২০২৬
বিশ্বকাপ টিকিটের দাম ২৮ কোটি ২১ লাখ টাকা!
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ফিফার অফিশিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে ফাইনাল ম্যাচের মাত্র চারটি টিকিট বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ২১ লাখ টাকা)।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। গ্যালারির নিচতলার নির্দিষ্ট আসনের এসব টিকিটের দাম ২২ লাখ ৯৯ হাজার ৯৯৮ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফিফা তাদের পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে টিকিটের মূল্য নির্ধারণে হস্তক্ষেপ না করলেও প্রতিটি লেনদেন থেকে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ করে কমিশন নেয়। ফলে চারটি টিকিট নির্ধারিত দামে বিক্রি হলে কমিশন বাবদ ফিফার আয় হতে পারে প্রায় ২৬ লাখ ৯৯ হাজার ডলার (৩৩ কোটির বেশি টাকা)।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর তথ্য অনুযায়ী, ফাইনাল ঘিরে টিকিট বাজারে অস্থিরতা স্পষ্ট। গ্যালারির অন্যান্য আসনের টিকিটও কয়েক লাখ পাউন্ডে বিক্রি হচ্ছে। এমনকি সবচেয়ে কম দামের টিকিট কিনতেও গুনতে হচ্ছে ১০ হাজার ৯২৩ ডলার (প্রায় ১৩ লাখ টাকা)।

ফিফা অবশ্য দাবি করেছে, বিশ্বকাপ থেকে অর্জিত আয় তারা ২১১টি সদস্যদেশে ফুটবল উন্নয়নে ব্যয় করে। সম্প্রতি সরাসরি বিক্রির জন্য ছেড়ে দেওয়া নতুন টিকিটের মধ্যে ফাইনালের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০ হাজার ৯৯০ ডলার। পাশাপাশি সেমিফাইনালের টিকিটও ৪ হাজার ৩৬০ থেকে ১১ হাজার ১৩০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিশ্বকাপের ব্যয়বহুলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তাঁর মতে, একসময় বিশ্বকাপ ছিল সাধারণ মানুষের নাগালের আনন্দ উৎসব, কিন্তু এখন তা অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে।

টিকিটের এই ঊর্ধ্বমুখী দামের পেছনে ফিফার ‘পরিবর্তনশীল মূল্যপদ্ধতি’ বা ডায়নামিক প্রাইসিংকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে পুনর্বিক্রয় ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত দামের বহু গুণ বেশি দামে টিকিট বিক্রির সুযোগ সৃষ্টি হওয়ায় কালোবাজারির অভিযোগও উঠেছে।

এদিকে সমর্থকদের ক্ষোভ বাড়তে থাকায় ফিফা ঘোষণা দিয়েছে, জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে সীমিতসংখ্যক টিকিট মাত্র ৬০ ডলারে বিতরণ করা হবে, যা কেবল নিয়মিত ও অনুগত সমর্থকেরা পাবেন।

বিশ্বকাপ ঘিরে ব্যয়ের চাপ শুধু টিকিটেই সীমাবদ্ধ নয়। আয়োজক দেশগুলোর ১৬টি শহরে হোটেল ভাড়া গড়ে চার গুণ পর্যন্ত বেড়েছে। কোথাও ১৫৭ ডলারের কক্ষভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮২ ডলারে। পরিবহন খরচও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে-৩০ মিনিটের ট্রেনযাত্রার ভাড়া ১৩ ডলার থেকে বেড়ে ১৫০ ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া স্টেডিয়ামে গাড়ি পার্কিং খরচ নিউ জার্সিতে ২২৫ ডলার এবং বোস্টনে ১৭৫ ডলার পর্যন্ত ধরা হয়েছে। এমনকি ফ্যান জোনে প্রবেশের জন্যও দর্শকদের আলাদা টিকিট কিনতে হচ্ছে, যার মূল্য ১২ ডলার ৫০ সেন্ট।

সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে ব্যয়ের এই অস্বাভাবিক ঊর্ধ্বগতি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে, যা অনেকের কাছে ‘লুটতরাজের’ চিত্র হিসেবেই প্রতিভাত হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়
১৩ জুন ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়

এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিন দেশে, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে সবখানেই। শনিবার কানাডায় হওয়া উদ্...

ক্রিকেটার নাঈমকে থানায় নেওয়ার ঘটনায় মামলা, প্রত্যাহার ৩ পুলিশ সদস্য
১৩ জুন ২০২৬

ক্রিকেটার নাঈমকে থানায় নেওয়ার ঘটনায় মামলা, প্রত্যাহার ৩ পুলিশ সদস্য

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে আটক ও হেনস্তার অভিযোগে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছ...

গলা টিপে ধরে বলল তুই আসামি, কথা বলবি না: নাঈম হাসান
১৩ জুন ২০২৬

গলা টিপে ধরে বলল তুই আসামি, কথা বলবি না: নাঈম হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসান ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে কিছু ব্যক্তির হাতে মারধর ও...

বিশ্বকাপে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র
১৩ জুন ২০২৬

বিশ্বকাপে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইতিহাস লিখলো যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই