গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উত্তর কোরিয়া ম্যাচের আগে সিডনিতে নিবিড় প্রস্তুতিতে বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৩৪ এএম ২০২৬
উত্তর কোরিয়া ম্যাচের আগে সিডনিতে নিবিড় প্রস্তুতিতে বাংলাদেশ দল
ছবি

ছবি সংগৃহীত

এএফসি নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে সিডনিতে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। 

বৃহস্পতিবার সকালে সিডনির জুবিলি স্টেডিয়ামে দলের ফুটবলাররা নিবিড় অনুশীলনে অংশ নেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এক ঘণ্টার এই সেশনে শুরুতে খেলোয়াড়রা ওয়ার্ম-আপের মাধ্যমে শরীর ঝালিয়ে নেন। এরপর বলের দখল ধরে রাখা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণে পজেশনভিত্তিক অনুশীলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 

কোচিং স্টাফদের অধীনে আক্রমণভাগ ও রক্ষণভাগের সেট-পিস নিয়ে কৌশলগত অনুশীলনের পাশাপাশি গোল করার দক্ষতা বাড়াতে ফিনিশিং ড্রিলও সম্পন্ন করেন সাবিনা-মারিয়ারা। অনুশীলন শেষে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে আয়োজিত প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার অংশ নেন। 

এ সময় বাটলার জানান, তিনি বড় কোনো ‘আকাশকুসুম’ কল্পনায় না ভেসে প্রতিটি ম্যাচে দলের ধাপে ধাপে উন্নতির দিকে মনোযোগ দিচ্ছেন। ১২ দলের এই আসর থেকে সেরা ৬ দল সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলবে জেনেও বাটলার আপাতত প্রতিটি ম্যাচ থেকে শিখতে চান।

 


র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা উত্তর কোরিয়া সম্পর্কে বাটলার বলেন, ‘ভিডিও অ্যানালাইসিস যাই করি না কেন, মাঠের বাঁশি বাজার আগে আসলে বোঝা যায় না কী হতে চলেছে। খেলোয়াড়দের যথেষ্ট বুদ্ধিমান হতে হবে যাতে প্রতিপক্ষের কৌশল অনুযায়ী দ্রুত মানিয়ে নেওয়া যায়।’ 

তবে শক্তিশালী প্রতিপক্ষের সামনেও নিজেদের আক্রমণাত্মক খেলার ধরন বদলাতে নারাজ ব্রিটিশ এই কোচ। 

 

তার লক্ষ্য, বল দখলে থাকলে সৃজনশীল ফুটবল খেলা এবং বল না থাকলে রক্ষণভাগকে সুসংহত রাখা। অন্যদিকে, উত্তর কোরিয়া দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান কোচ রি সং হো এবং খেলোয়াড় ওহ সল সং। 

বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার সকাল ৮টায় (স্থানীয় সময় দুপুর ১টায়) ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে শুরু হবে এই রোমাঞ্চকর লড়াই। প্রথম ম্যাচে চীনের কাছে হারলেও লড়াকু পারফরম্যান্স দেখানো বাংলাদেশ এই ম্যাচেও ইতিবাচক ফলাফল পেতে মুখিয়ে আছে।

 

ডিসি/আপ্র/ ৫/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন
১৯ সেপ্টেম্বর ২০২৬

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে বুন্দেস লিগায় ১০০তম গোল করেছেন।...

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলি। সেই আকবর এবার প্রথমবারের মতো বিদেশি ফ্...

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার

বিপিএলে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে। তাদের একজন আব্দুল...

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে