গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা ‘অনিশ্চিত’

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১০:০২ এএম ২০২৬
ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা ‘অনিশ্চিত’
ছবি

ছবি সংগৃহীত

 ইরানে বোমাবর্ষণ করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার জবাব দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটিও। চলমান এই যুদ্ধাবস্থায় বিশ্বকাপে খেলার কথা ভাবতে পারছেন না ইরানের ফুটবল প্রধান মেহদী তাজ। 

গত শনিবার আকস্মিকভাবে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ নিহত হন শীর্ষ পর্যায়ের আরও অনেকজন। 

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের একশটির বেশি শহরে বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়ে গেছে।


উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখেন না মেহদী তাজ। ইরানের একটি স্পোর্টস পোর্টালে তিনি বলেন, “নিশ্চিতভাগেই বলা যায়, এই হামলার পর বিশ্বকাপে খেলার দিকে আমাদের আশা নিয়ে তাকিয়ে থাকার প্রত্যাশা করা যায় না।” যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। 

আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলসে নিউ জিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা তাদের। একই মাঠে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে, আগামী ২১ জুন। আর সিয়াটলে ২৭ জুন তাদের প্রতিপক্ষ মিশর। 

আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে এবারের বিশ্বকাপ। এর আগে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার প্রথম ধাপেই ইরানের সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়।

 

ডিসি/ আপ্র/ ২/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ম...

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডার...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই