গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেনু

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন শ্রীলঙ্কার কোচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৮ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১৭ এএম ২০২৬
বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন শ্রীলঙ্কার কোচ
ছবি

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়ের পর বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে লঙ্কান ক্রিকেটে। দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার সনাথ জয়াসুরিয়া। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া এবং সুপার এইট পর্বে টানা তিন ম্যাচে পরাজয়ই তার এই সিদ্ধান্তের মূল কারণ। 

শ্রীলঙ্কা দল প্রথম রাউন্ডে দারুণ খেললেও সুপার এইট পর্বে নিজেদের হারিয়ে ফেলে। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে মাত্র ৫ রানের ব্যবধানে হারলেও, তার আগেই টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ইএসপিএন-ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়াসুরিয়া বলেন, ‘আমি মনে করি এখন অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সময় এসেছে। 

প্রায় দুই মাস আগে ইংল্যান্ড সিরিজের সময়ই আমি জানিয়েছিলাম যে, দীর্ঘ মেয়াদে এই দায়িত্বে থাকার ইচ্ছা আমার নেই। আমি চেয়েছিলাম বিশ্বকাপ শেষে একটি ইতিবাচক আবহে বিদায় নিতে, কিন্তু প্রত্যাশানুযায়ী তা না হওয়ায় আমি মর্মাহত। জয়াসুরিয়া আরও জানান, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত। 

তবে আনুষ্ঠানিকভাবে বোর্ডকে এখনো কিছু না জানালেও খুব শীঘ্রই তিনি আলোচনায় বসবেন। বোর্ড যদি নতুন কাউকে খুঁজে পায়, তবে তিনি সানন্দে দায়িত্ব বুঝিয়ে দেবেন। সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয় শ্রীলঙ্কাকে। ২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা মাত্র ৩১ বলে ৭৬ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেন। 

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান। শাহিন শাহ আফ্রিদির প্রথম পাঁচ বলে তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২২ রান তুলে জয়ের সমীকরণ শেষ বলে ৬ রানে নামিয়ে আনেন শানাকা। কিন্তু শেষ বলটি ‘ওয়াইড’ হবে ভেবে শানাকা ছেড়ে দিলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। ফলে ৫ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কাকে।


শ্রীলঙ্কার এই হার সত্ত্বেও পাকিস্তান সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। শেষ চারে যেতে হলে পাকিস্তানকে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকাতে হতো, যাতে তাদের নেট রান রেট নিউজিল্যান্ডের চেয়ে বেশি হয়। কিন্তু শানাকার ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কা ২০৬ রান তোলায় নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। গ্রুপ ২ থেকে ইংল্যান্ডের সঙ্গী হয়ে শেষ চারে নাম লেখাল কিউইরা।

 

ডিসি/ আপ্র/ ১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় মুখ খুললেন ট্রাম্প
০১ আগস্ট ২০২৬

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় মুখ খুললেন ট্রাম্প

ফিফার বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই...

বিতর্কে পিছু হটল ফিফা, বাতিল বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা
০১ আগস্ট ২০২৬

বিতর্কে পিছু হটল ফিফা, বাতিল বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের প্রধান টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পর...

এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী
৩১ জুলাই ২০২৬

এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে প্রথমবারের...

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত
৩০ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত

ঢাকার আকাশে সকাল থেকে মেঘের ঘনঘটা। কখনো ঝিরিঝিরি বৃষ্টি আবার এক ফালি রোদ। এরমধ্যে শেরে-ই বাংলার মাঠে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই