গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:২৭ এএম ২০২৬
‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ
ছবি

ছবি সংগৃহীত

আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগানদের চমকে দিলেন হাসান মাহমুদ।

৮৩তম ওভারে প্রথম দুটি বলে ডট দিলেন। তৃতীয় বলে সময়মতো ব্যাট চালাতে পারেননি ইসমত আলম। বল গিয়ে অফস্টাম্পে আঘাত করে উপড়ে ফেলল।

দ্বিতীয় নতুন বল পেয়ে সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেননি হাসান। নতুন ব্যাটার কাইস আহমেদ ব্যাট না চালিয়ে পারেননি। তার ব্যাট ছুঁয়ে বল নিচে নামছিল। ডানদিকে হাত বাড়িয়ে মাটির কয়েক ইঞ্চি উপরে গ্লাভসবন্দি করলেন বল।

হ্যাটট্রিকের সুযোগ হাসানের সামনে। বাংলাদেশি পেসার ক্যাচের আবেদন করেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সতীর্থদের সঙ্গে আলোচনা করে রিভিউয়ের সিদ্ধান্ত নেন। আল্ট্রাএজে বল ব্যাট অতিক্রম করার সময় স্পাইক ধরা পড়েনি। পরবর্তী পদক্ষেপে বল ট্র্যাকিংয়ে টিভি আম্পায়ার এলবিডব্লিউর রিভিউ দেখেন এবং যাতে দেখা গেছে প্যাডে না লাগলে অফস্টাম্পে বল আঘাত করত, তাই আউটের সিদ্ধান্ত জানান।

তাতে বাংলাদেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন হাসান। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে তিনি পরপর তিন বলে উইকেট পেলেন। বোল্ড, ক্যাচ ও এলবিডব্লিউ- পারফেক্ট হ্যাটট্রিকই করলেন হাসান।

২০০৩ সালে অলক কাপালি পাকিস্তানের বিপক্ষে পেশাওয়ারে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেছিলেন। তার ১০ বছর পর চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন সোহাগ গাজী। দুজনেই ছিলেন স্পিনার, আর এবার প্রথম  কোনো পেসারের কাছ থেকে হ্যাটট্রিক দেখল বাংলাদেশ।

ওখানেই শেষ নয়। হ্যাটট্রিক নেওয়ার পর এক ওভার বিরতি দিয়ে পরের ওভারে পঞ্চম উইকেট নেন হাসান। ইয়ামিন আহমদজাইকে লিটনের ক্যাচ বানান তিনি। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও উইকেট বাঁচাতে পারেননি আফগান ব্যাটার। তাতে চতুর্থবার ফাইফার পেলেন হাসান।

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে থামলো বাংলাদেশ
০৭ নভেম্বর ২০২৬

হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে থামলো বাংলাদেশ

তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন ইতিহাস। দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ই...

নিউজিল্যান্ডের বিপক্ষে পন্টিংকে ছাড়ালেন কোহলি
০৭ নভেম্বর ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে পন্টিংকে ছাড়ালেন কোহলি

বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারে আরো একটি মাইলফলক যুক্ত করলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। নিউজিল্যান...

সিলেটের মাঠে হৃদয়ের রেকর্ড
০৭ নভেম্বর ২০২৬

সিলেটের মাঠে হৃদয়ের রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশ করে ছেরেছেন তাওহিদ হৃদয়। যেখানে বাংলাদেশের ব্যাটাররা সবাই একে-একে ব্যর...

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়
০৭ নভেম্বর ২০২৬

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

অভিষেকটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ে সফরে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ, নিজেও ভালো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে