গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২৪ এএম ২০২৬
নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের
ছবি

সংগৃহীত

তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে আপত্তিকর ও অসম্মতিমূলক ছবি তোলার প্রবণতা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। পাপারাজ্জিদের সতর্ক করে তিনি জানিয়েছেন, এ ধরনের বাড়াবাড়ি আর সহ্য করা হবে না।

বিনোদনজগতে তারকাদের ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরার ঝলকানি পরিচিত বিষয়। তবে ব্যক্তিগত সীমানা অতিক্রম করে কারো অসম্মতিতে আপত্তিকর ছবি তোলা তারকাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। এ ধরনের চর্চার বিরুদ্ধেই এবার সরব হয়েছেন সালমান।

সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে সালমান বলেন, পাপারাজ্জিদের বুঝতে হবে, সব তারকা এ ধরনের ছবি তোলায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানো জরুরি।

সালমান আরো বলেন, কিছু ক্ষেত্রে কোনো কোনো তারকা নিজেরাই পাপারাজ্জিদের ডেকে আনেন এবং প্রচারের আলোয় থাকতে ছবি তোলার সুযোগ দেন। কিন্তু তাই বলে সবার ক্ষেত্রেই একই নীতি প্রযোজ্য হতে পারে না।

বলিউডের এই অভিনেতা জানান, অনেক অভিনেত্রীই এ ধরনের ছবি তোলার ঘোরবিরোধী। যারা আপত্তি জানান, তাদেরও সাহসের সঙ্গে এর প্রতিবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

নিষেধাজ্ঞা অমান্য করে যারা এখনো এ ধরনের কাজ করছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই বড় ধরনের আইনি ও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও বার্তা দিয়েছেন সালমান খান।

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
১০ অক্টোবর ২০২৬

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার

কিছুদিন আগেই আম্বানিদের গণেশ পুজোয় মুটিয়ে যাওয়া নিয়ে ট্রলড হতে হয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফক...

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার
১০ অক্টোবর ২০২৬

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা কুসুম শিকদারের। তবে তিনি নির্মাণও করেন, আবার গানও করেন। মজার ব্যাপার হলো...

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব
০৯ অক্টোবর ২০২৬

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব

সুর, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে