গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩১ এএম ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চার জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা হয়েছে। তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি বলেন, মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

এর আগে এই ঘটনায় শনিবার (১০ অক্টোবর) তাদের আটক করে শাহবাগ থানার পুলিশ।

জানা গেছে, সম্প্রতি শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরে আঁকা হয়েছে গুণী ব্যক্তিদের গ্রাফিতি। তাদের মধ্যে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাউল সাধক ফকির লালন শাহ, প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, চিত্রশিল্পী এস এম সুলতান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম, অভিনেতা হুমায়ুন ফরীদি ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী।

সেই সঙ্গে ফুটপাতে পথচারীদের বিশ্রামের জন্য বসানো হয়েছে বেঞ্চ। ফুটপাত পরিচ্ছন্ন রাখতে স্থাপন করা হয়েছে ডাস্টবিনও। কাজ শেষে গত ৫ অক্টোবর তা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সৌদিতে হুথির হামলা, ঢাকার ৫ ফ্লাইট বাতিল
১১ অক্টোবর ২০২৬

সৌদিতে হুথির হামলা, ঢাকার ৫ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদি আরব...

রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুতে বদলাবে অর্থনীতির চিত্র
১১ অক্টোবর ২০২৬

রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুতে বদলাবে অর্থনীতির চিত্র

দেশের বিদ্যুৎ খাতে নতুন দিগন্তের উন্মোচন এখন সময়ের অপেক্ষা। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম...

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজিতে চলবে বাস, ছয় মাসে বাস্তবায়ন
১১ অক্টোবর ২০২৬

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজিতে চলবে বাস, ছয় মাসে বাস্তবায়ন

রাজধানীর গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে ৩২টি রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথ...

রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের গান
১১ অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের গান

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র কালি দিয়ে মুছে ফেলার চেষ্টার প্রতিবাদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে