গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ
ছবি

ছবি সংগৃহীত

উয়েফা নেশন্স লিগে ব্যর্থতার চক্রে যেভাবে ঘুরপাক খেয়েছে তুরস্ক, তাতে এমনটা যেন হওয়ারই ছিল। কোচ ভেনচেনজো মন্তেল্লাকে ছাঁটাই করেছে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)। টিএফএফ শুক্রবারের বিবৃতিতে জানিয়েছে, এর নির্বাহী বোর্ড মন্তেল্লাকে দায়িত্ত্বে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

কোনো কারণ জানানো হয়সি। তার কোনো উত্তরসূরির নামও বলা হয়নি। 

জুন-জুলাইয়ের বিশ্বকাপে দল গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার পরও, এই ইতালিয়ান কোচের ওপর ভরসা রাখে তুরস্ক। ওই হতাশা মুছে নেশন্স লিগে ঘুরে দাঁড়াবে কী, উল্টো যেন আরও বেশি ব্যর্থতার খোলসে বন্দি হয়ে পড়ে তারা।


সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে চারটি ম্যাচ খেলেছে দলটি, এবং হেরেছে সবগুলোয়; ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে আসর শুরুর পর, নিজেদের আঙিনাতেই তারা ইতালির বিপক্ষে ধরাশায়ী হয় ৪-১ ব্যবধানে। 

এরপর বেলজিয়ামের মাঠে ৩-০ গোলে এবং ইতালির বিপক্ষে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হারে দলটি। এতেই মন্তেল্লার ওপর আস্থা উঠে যায় সংস্থাটির। মন্তেল্লার কোচিংয়ে তুর্কিদের শুরুর যাত্রাটা অবশ্য বেশ ভালোই ছিল। 

২০২৩ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া এই কোচের হাত ধরে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে খেলে তারা।

ডিসি/আপ্র/১০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
১০ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন এটিকে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার হিসেবে...

বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০
১০ অক্টোবর ২০২৬

বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০

প্রধান কোচ জর্জে জেজুসের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বিতর্কের জন্ম দেওয়া ক্রিশ্চিয়ানো রো...

বাংলাদেশের বিপক্ষে ভালো অবস্থানে থেকে দিন শেষ করলো আফগানিস্তান
১০ অক্টোবর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ভালো অবস্থানে থেকে দিন শেষ করলো আফগানিস্তান

আবুধাবিতে একমাত্র টেস্টে শুরুতে মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকবে। কিন্তু সময় গড়া...

দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির
১০ অক্টোবর ২০২৬

দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির

আরামবাগের প্রতিরোধের দেয়ালে চিড় ধরল ৩৬তম মিনিটে। এরপর গোল উৎসব করল মোহামেডান। সুলেমানে দিয়াবাতে উপহা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে