গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৪ এএম ২০২৬
বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
ছবি

ছবি সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। পরে বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ মাঠে গড়ায়। বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার নেপথ্য কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির প্রতিবেদনে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন এই উপদেষ্টার সিদ্ধান্তে সায় দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

 

বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে দেশের ভেতরেই বিস্তর আলোচনা সমালোচনা ছিল। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন অনেকেই। ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর পেছনের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত নেয় বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ জন্য চলতি বছরের মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সাল দস্তগীরকে নিয়ে তিন সদস্যের কারণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়। 


দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে ৩ সদস্যের সেই কমিটি (মঙ্গলবার) ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে। জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল গণমাধ্যমকে বলেন, ‘তদন্তে যা উঠে এসেছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সবকিছু মিলিয়ে যা বলা যায়, যে মানুষটি দায়ী (বিশ্বকাপে না যাওয়ার জন্য), তিনি হলেন তৎকালীন যুব ও ক্রীড়া উপেদষ্টা আসিফ নজরুল। সেই সময়ের সরকার ও তিনি দায়ী।’


তদন্ত কমিটির এই প্রতিনিধি আরও জানান, ‘অবশ্যই বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।’ তদন্ত প্রতিবেদনে বেশ কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তাদের বক্তব্য যুক্ত করা হয়েছে। ক্রিকেটারদের মধ্যে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

 

এ ছাড়া সাক্ষাৎকার নেওয়া হয় বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদ সৈয়দ আশরাফুল হক ছাড়াও ওই সময়ে বিসিবিতে থাকা আরও বেশ কয়েকজনের। পাশাপাশি গণমাধ্যমের বেশ কয়েকজন প্রতিনিধিরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে।  

 

তবে যাদের বিরুদ্ধে অভিযোগের তীর, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল; তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নিতে পারেনি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

ডিসি/আপ্র/১৫/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সোবহানার সেঞ্চুরি, রেকর্ড জুটির পরও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার
১১ অক্টোবর ২০২৬

সোবহানার সেঞ্চুরি, রেকর্ড জুটির পরও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চমৎকার সেঞ্চুরি করলেন সোবহানা মোস্তারি। নিগার সুলতানার সঙ্গে গড়লেন জুটির রেকর্ড।...

প্রতিপক্ষের চুল টেনে শাস্তির মুখে ভিনিসিউস, চাইলেন ক্ষমা
১১ অক্টোবর ২০২৬

প্রতিপক্ষের চুল টেনে শাস্তির মুখে ভিনিসিউস, চাইলেন ক্ষমা

ভিয়ারেয়াল মিডফিল্ডারের চুল টেনে লাল কার্ড দেখা ভিনিসিউস জুনিয়রের সামনে অপেক্ষা করছে আরও বড় শাস্তি। ব...

মুশফিক-শান্তর ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ
১১ অক্টোবর ২০২৬

মুশফিক-শান্তর ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে তৃতীয় দিনকে বলা হয় ‘মুভিং ডে।’ এই দিনই মোটামুটি ঠিক হয় ম্যাচের সম্ভাব্য ফল। চলতি আবু...

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ
১১ অক্টোবর ২০২৬

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে