গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৩৯ এএম ২০২৬
টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত ২০২৬ সালের এ তালিকায় রাজনীতিবিদ ও রাষ্ট্রনেতা হিসেবে মোট ২৪ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

তালিকায় পোপ লিও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহসহ বিভিন্ন বিশ্বনেতার নাম রয়েছে।

ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন টাইমের এডিটর-অ্যাট-লার্জ ও ভূরাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। সেখানে বলা হয়, কয়েক মাস আগেও তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন, তবে ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি বিরোধীদলীয় নেতা থেকে সম্ভাব্য জাতীয় নেতৃত্বের ভূমিকায় উঠে আসেন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থানের পর রাজনৈতিক অঙ্গনে তার প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ মোড় নেয়। এতে দাবি করা হয়, দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বাস্তবতা তৈরি হয়।

মুখবন্ধে বলা হয়, তারেক রহমান শোককে শক্তিতে পরিণত করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে বাংলাদেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং আঞ্চলিক সম্পর্কের চ্যালেঞ্জের মুখে রয়েছে বলেও উল্লেখ করা হয়।

টাইম ম্যাগাজিন আরো মন্তব্য করে যে, অতীতের দুর্নীতির অভিযোগের কারণে তার সম্ভাব্য ‘হানিমুন পিরিয়ড’ তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হতে পারে, তবে তিনি দ্রুত সময় নষ্ট না করে রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যেতে চান।

এদিকে তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তার এক উপদেষ্টা একে গণতন্ত্র ও জনগণের বিজয় হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।
সানা/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম
১৬ অক্টোবর ২০২৬

বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম

শিশুদের তীব্র অপুষ্টি বেড়েছে, আট বছরে ক্ষুধা কমেছে মাত্র ৪ শতাংশ

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু, দায় কার?
১৪ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু, দায় কার?

তদন্ত কমিটি গঠন; মামলায় আসামি ৯

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরছে সচিবালয়, হবে নতুন সড়ক
১১ অক্টোবর ২০২৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরছে সচিবালয়, হবে নতুন সড়ক

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে