গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কারবালার শোকাবহ স্মরণে পবিত্র আশুরা আজ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৬ জুন ২০২৬ | আপডেট: ০৫:৪২ এএম ২০২৬
কারবালার শোকাবহ স্মরণে পবিত্র আশুরা আজ
ছবি

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে

আজ পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর ইতিহাসে শোক, ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার এক গভীর তাৎপর্যপূর্ণ দিন হিসেবে এই দিনটি পালিত হয়ে থাকে। কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।

ইসলামি ইতিহাস অনুযায়ী, হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। ফোরাত নদীর তীরে সংঘটিত এই মর্মান্তিক ঘটনা মুসলিম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

প্রতি বছর ১০ মহররম বিশ্ব মুসলিম সম্প্রদায় এই শোকাবহ ঘটনাকে স্মরণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করে থাকে। কারবালার শিক্ষা অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায় এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানায়।

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, এই দিনের শিক্ষা মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সত্য, সুন্দর ও আলোর পথে পরিচালিত করে। তিনি আরো বলেন, ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য ও ন্যায়ের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, বর্তমান বিশ্বে সংঘাত ও মানবিক সংকটের সময়ে কারবালার শিক্ষা আরো বেশি প্রাসঙ্গিক। তিনি উল্লেখ করেন, ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ মানবিক মূল্যবোধ, ন্যায়পরায়ণতা ও সত্য প্রতিষ্ঠার পথে মানুষকে অনুপ্রাণিত করে।

দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল, কোরআনখানি ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সানা/আপ্র/২৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সংসার সুখের হয় হালাল উপার্জনে
২৫ সেপ্টেম্বর ২০২৬

সংসার সুখের হয় হালাল উপার্জনে

ইসলাম===

কর্মজীবীদের জন্য ছোট ছোট আমল
১৮ সেপ্টেম্বর ২০২৬

কর্মজীবীদের জন্য ছোট ছোট আমল

ইসলাম===

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৬

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

নতুন বছর শুরু হতে আর তিন মাস বাকি। তবে এরমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের ক্যালেন্ডারে। কব...

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই