গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

ইসলাম===

কর্মজীবীদের জন্য ছোট ছোট আমল

খান মুহঃ আশরাফুল আলম

খান মুহঃ আশরাফুল আলম

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৬:০৯ এএম ২০২৬
কর্মজীবীদের জন্য ছোট ছোট আমল
ছবি

ছবি সংগৃহীত

কর্মজীবনের ব্যস্ততায় অনেকেরই দীর্ঘ সময় নিয়ে ইবাদত করার সুযোগ হয় না। অফিসের কাজ, যাতায়াত, মিটিং ও নানা দায়িত্বের চাপে ইবাদতের জন্য আলাদা সময় বের করাও কঠিন হয়ে পড়ে। তবে ব্যস্ততার মাঝেও এমন কিছু আমল করা যায়, যেগুলোর জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয় না। কাজের ফাঁকে, যাতায়াতের পথে কিংবা অবসরের কয়েক মিনিটেও এসব আমল করা সম্ভব।

আল্লাহ তায়ালা বলেন, ‘আমি জ্বিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি’ (সুরা জারিয়াত: ৫৬)। তাই কর্মব্যস্ততার মাঝেও সুযোগ অনুযায়ী আল্লাহকে স্মরণ করা এবং নেক আমলের চেষ্টা করা উচিত।

দোয়ার অভ্যাস করা: কর্মব্যস্ততার মধ্যেও নিজের প্রয়োজন, পরিবার, জীবিকা, সুস্থতা ও হেদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করা যায়। কাজের ফাঁকে কয়েক মুহূর্ত সময় নিয়ে দোয়া করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে; বিশেষ করে যাতায়াতের সময়, কাজ শুরুর আগে কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে আল্লাহর সাহায্য চাওয়া একজন মুমিনের সুন্দর অভ্যাস হতে পারে। রাসুলুল্লাহ (স.) বিভিন্ন সময় ও পরিস্থিতিতে দোয়া করেছেন এবং সাহাবাদেরও দোয়ার প্রতি উৎসাহিত করেছেন।

জিহ্বা জিকিরে সজীব রাখা: কাজের বিরতি, হাঁটাচলা কিংবা যাতায়াতের সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তেগফার ও দরুদ পাঠ করা যায়।

এক ব্যক্তি রাসুলুল্লাহ (স.)-কে আঁকড়ে ধরার মতো কোনো আমলের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহর জিকির দ্বারা সজীব থাকে’ (সুনানে তিরমিজি: ৩৩৭৫)।

হাদিসে ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর’ একশবার পাঠের বিশেষ ফজিলতের কথা এসেছে। একইভাবে ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ একশবার পাঠেরও বড় ফজিলত বর্ণিত হয়েছে (সহিহ বুখারি: ৩২৯৩, ৬৪০৫)।

নামাজ যথাসময়ে আদায় করা: কর্মব্যস্ততার কারণে অনেক সময় নামাজে দেরি হয়ে যায়। কেউ কেউ আবার তাড়াহুড়া করে নামাজ আদায় করেন। অথচ আল্লাহতাআলা বলেন, ‘নিশ্চয় নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ের ফরজ’ (সুরা নিসা: ১০৩)। তাই কর্মস্থলে দিনের শুরুতেই নামাজের সময়গুলো মাথায় রাখা এবং প্রয়োজনীয় বিরতি নিশ্চিত করা উচিত। কাজের চাপ যতই থাকুক, ফরজ নামাজকে দিনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি হিসেবে বিবেচনা করলে সময়মতো নামাজ আদায় করা সহজ হয়।

সুযোগমতো কোরআন তেলাওয়াত ও শ্রবণ: কাজের ধরন ও পরিবেশ অনুমতি দিলে বিরতির সময় কোরআন তেলাওয়াত করা যায়। তেলাওয়াতের সুযোগ না থাকলে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনাও উপকারী হতে পারে।

আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (স.) উটের পিঠে আরোহিত অবস্থায়ও কোরআন তেলাওয়াত করেছেন (সহিহ বুখারি: ৫০৪৭)।

কোরআনের একটি হরফ পাঠের বিনিময়ে দশটি নেকি পাওয়ার কথাও হাদিসে এসেছে (সুনানে তিরমিজি: ২৯১০)। তবে কর্মস্থলে কোরআন তেলাওয়াত বা শ্রবণের কারণে যেন অর্পিত দায়িত্বে অবহেলা না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

সালাম, হাসিমুখ ও উত্তম আচরণ: সহকর্মীদের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া, হাসিমুখে কথা বলা এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াও নেক আমলের অন্তর্ভুক্ত হতে পারে।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমার ভাইয়ের সঙ্গে তোমার হাসিমুখে সাক্ষাৎ করাও তোমার জন্য সদকা’ (সুনানে তিরমিজি: ১৯৫৬)।

কর্মস্থলে সুন্দর আচরণ শুধু পারস্পরিক সম্পর্কই ভালো রাখে না, একজন মুসলিমের উত্তম চরিত্রও প্রকাশ করে।

গিবত ও অহেতুক সমালোচনা থেকে বিরত থাকা: কর্মস্থলের অবসরের আড্ডায় অনেক সময় সহকর্মীদের নিয়ে আলোচনা গিবত, পরনিন্দা কিংবা অহেতুক সমালোচনায় পরিণত হয়। তাই এমন আলোচনা থেকে নিজেকে বিরত রাখা জরুরি।

কথা বলার আগে ভেবে দেখা উচিত, কথাটি প্রয়োজনীয় ও উপকারী কি না। ভালো কথা বলা সম্ভব না হলে নীরব থাকা একজন মুমিনের জন্য নিরাপদ পথ।

আত্মীয়স্বজনের খোঁজ নেওয়া: কর্মব্যস্ততার কারণে অনেক সময় বাবা-মা ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ কমে যায়। অথচ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি: ৫৯৮৫)

প্রতিদিন দীর্ঘ সময় কথা বলা সম্ভব না হলেও একটি ফোন কল, খোঁজ নেওয়া কিংবা প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো সম্পর্ক ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দায়িত্ব আমানতের সঙ্গে পালন করা: একজন কর্মজীবী মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ আমল হলো নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। সময়ের অপচয়, কাজে ফাঁকি দেওয়া কিংবা মানুষের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকা জরুরি।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে’ (সহিহ বুখারি: ৮৯৩)। তাই ইবাদতের পাশাপাশি কর্মস্থলের দায়িত্বও সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। কর্মস্থলে দায়িত্বশীলতা, সততা ও আমানতদারিতাও একজন মুমিনের চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ।

দিন শেষে আত্মজিজ্ঞাসা ও ইস্তেগফার: দিনের ব্যস্ততা শেষে ঘুমাতে যাওয়ার আগে কয়েক মুহূর্ত নিজের দিনটি পর্যালোচনা করা যেতে পারে। আজ কী ভালো কাজ করেছি, কোথায় ভুল হয়েছে, কারও সঙ্গে অন্যায় আচরণ করেছি কি না-এসব বিষয়ে নিজেকে প্রশ্ন করা আত্মসংশোধনের একটি কার্যকর অভ্যাস। ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করা এবং পরদিন আরও ভালোভাবে চলার সংকল্প করা যেতে পারে।

ব্যস্ততার মাঝে দোয়া, জিকির, নামাজ ও উত্তম আচরণের মতো নেক আমল করা যায়। এর পাশাপাশি দায়িত্ব সততার সঙ্গে পালন করাও ইবাদতের অংশ। ছোট ছোট আমলেই কর্মজীবন হতে পারে আরও অর্থবহ।

লেখক: সাংবাদিক

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

জানা গেলো ২০২৭ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ
১২ নভেম্বর ২০২৬

জানা গেলো ২০২৭ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪...

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়লো
১০ নভেম্বর ২০২৬

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়লো

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সোমবার (৯ নভেম্বর)...

প্রদীপ ও আলোকসজ্জায় মন্দিরে মন্দিরে শ্যামাপূজা
০৯ নভেম্বর ২০২৬

প্রদীপ ও আলোকসজ্জায় মন্দিরে মন্দিরে শ্যামাপূজা

মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্বালন ও বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্য...

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
০৮ নভেম্বর ২০২৬

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা ও দীপাবলি আজ রোববার। কার্তিক মা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে