গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

চার দিনের সফরে ১১ জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫২ এএম ২০২৬
চার দিনের সফরে ১১ জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
ছবি

ফাইল ছবি

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ ।

এ ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি।

তারেক রহমানের সম্ভাব্য কর্মসূচিতে দেখা যায়, ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে রওয়ানা দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর (পীরগঞ্জ) হয়ে দিনাজপুর পরে ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাত্রিযাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়ায় আসবেন সেখান থেকে ঢাকায় ফিরবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসি/আপ্র/০৭/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী
০৯ নভেম্বর ২০২৬

রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী

ঢাকা মহানগর বিএনপি সভাপতি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সাবেক মেয়র, রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সাদে...

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
০৯ নভেম্বর ২০২৬

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

চব্বিশের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন...

শেখ হাসিনার ফিরে আসা জনগণ মেনে নেবে না
০৮ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফিরে আসা জনগণ মেনে নেবে না

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় রিজভী

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া
০৮ নভেম্বর ২০২৬

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

জামায়াতে ইসলামীকে পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছেন বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ সুপ্রিম ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই