গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

সাবেক এমপি সেখ সালাহউদ্দিন ও পরিবারের ১২১ ব্যাংক হিসাব ফ্রিজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:২৫ এএম ২০২৬
সাবেক এমপি সেখ সালাহউদ্দিন ও পরিবারের ১২১ ব্যাংক হিসাব ফ্রিজ
ছবি

ছবি সংগৃহীত

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং মধুমতি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান সেখ সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবারের সদস্যদের ১২১টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।  

ফ্রিজ হওয়া ব্যাংক হিসাবগুলোর মালিকদের মধ্যে রয়েছেন সেখ সালাহউদ্দিন জুয়েলের তিন ভাই; সেখ সোহেল, সেখ জালাল উদ্দিন রুবেল ও সেখ বেলাল উদ্দিন এবং তার বোন তাহমিনা খবির।

মামলার তদন্ত সংস্থার (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৪ জানুয়ারি) এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

একই সঙ্গে তাদের তিনটি এমএফএস (মোবাইল ব্যাংকিং) হিসাব, তিনটি বিও হিসাব এবং একটি সঞ্চয়পত্র ফ্রিজের আদেশও দেওয়া হয়েছে।

সিআইডির আবেদনে বলা হয়, সেখ সালাহউদ্দিন জুয়েল এবং তার ভাই-বোন ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ১২১টি ব্যাংক হিসাবসহ অন্যান্য আর্থিক হিসাবগুলোর লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব, এমএফএস, বিও হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ করা এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা অত্যন্ত জরুরি। এরই পরিপ্রেক্ষিতে আদালত আজ এই আদেশ দেন।

এসি/আপ্র/০৪/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

এমপি আবদুল আজিজের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র
৩১ অক্টোবর ২০২৬

এমপি আবদুল আজিজের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের দলীয় পদ থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত স...

বগুড়ায় শিবিরের ৮০ নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে যোগদান
৩১ অক্টোবর ২০২৬

বগুড়ায় শিবিরের ৮০ নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে যোগদান

বগুড়ায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ৮০ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছ...

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি
৩০ অক্টোবর ২০২৬

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে...

জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সলের জয়, ‘সত্যের বিজয়’
৩০ অক্টোবর ২০২৬

জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সলের জয়, ‘সত্যের বিজয়’

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই