গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪১ এএম ২০২৬
আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, তা আদালতই নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করার পক্ষে নই। তবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালত অবশ্যই নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “যে দল গণহত্যার জন্য দায়ী, যে দল মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী—তাদের দায় কতটুকু, তা তদন্ত হচ্ছে। ইনশাআল্লাহ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং বিচার নিশ্চিত করা হবে।”

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, “একটি স্বৈরাচারের কবল থেকে মুক্ত হওয়ার পর যদি আমরা প্রশ্ন তুলি ‘জুলাই কার’, তাহলে জুলাই কারও থাকবে না। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”

তিনি বলেন, জুলাই কোনো একদিনের ঘটনা নয়; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন, বিশেষ করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য গণতান্ত্রিক শক্তির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই গণঅভ্যুত্থান ঘটেছে।

সংবিধান সংশোধন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রত্যেকটি সংশোধনীই একেকটি সংস্কার। জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের প্রতিশ্রুতি আমরা দিয়েছি।” তিনি বিরোধী দলগুলোর প্রতি সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বানও জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “মাঠের রাজনীতি করবেন, সংস্কার কমিশন করবেন বা জাতীয় সংস্কার পরিষদ করবেন—সবশেষে বাস্তবায়ন হবে সংবিধানের সংশোধনীর মাধ্যমে। সেটিই গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।”

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, সরকার সংবিধান বিশেষজ্ঞ, সম্পাদক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিয়ে এমন একটি সংবিধান সংশোধনী আনতে চায়, যা দীর্ঘ সময় কার্যকর থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বারবার জুলাই আসে না, বারবার একাত্তর আসে না। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করতে না পারলে আমরা ইতিহাসের কাছে দায়ী থাকব।”
সানা/আপ্র/৫/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা
২৬ সেপ্টেম্বর ২০২৬

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা

৭ মার্চের ভাষণের উপস্থাপনাতেও পরিবর্তনের উদ্যোগ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
২৬ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দ...

এবার মোহাম্মদপুরে অফিস ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬

এবার মোহাম্মদপুরে অফিস ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় একটি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে জমি দখলের চেষ...

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
২৬ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই