গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক হচ্ছে মার্শাল আর্ট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩১ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৫০ এএম ২০২৬
প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক হচ্ছে মার্শাল আর্ট
ছবি

ব্ল্যাকবেল্ট অর্জনকারী কারাতেকাদের মাঝে ব্ল্যাকবেল্ট প্রদান করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ -ছবি সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আত্মরক্ষার সক্ষমতা গড়ে তুলতে ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্ট যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা বিকাশে ক্রীড়া শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ব্ল্যাকবেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি শুধু আত্মরক্ষার কৌশল নয়; বরং একজন শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ মানবিক গুণাবলি তৈরি করে।

তিনি বলেন, একজন শিক্ষার্থী যখন নিজের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তখন সে সহিংসতা ও সংঘাত থেকে দূরে থাকতে শেখে এবং সমাজে দায়িত্বশীল ভূমিকা পালনের মানসিকতা অর্জন করে।

নিজের কারাতে চর্চার স্মৃতিচারণ করে ববি হাজ্জাজ বলেন, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাঁর এই যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘদিনের অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব এবং বিভিন্ন কারাতে প্রদর্শনীর স্মৃতি এখনো তাঁকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে তিনি তিন দশকের বেশি সময় আগের সেই দিনগুলোর কথা স্মরণ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মরক্ষার সক্ষমতা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে মার্শাল আর্ট কার্যকর ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা সম্ভব।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্ল্যাকবেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে ব্ল্যাকবেল্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সানা/আপ্র/০১/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আবাসস্থল পরিবর্তনে আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু
২৪ সেপ্টেম্বর ২০২৬

আবাসস্থল পরিবর্তনে আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়...

শেষ সময়ে ফ্যামিলি কার্ড পাবেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী: সমবায় প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

শেষ সময়ে ফ্যামিলি কার্ড পাবেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী: সমবায় প্রতিমন্ত্রী

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরক...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

সরকারি কর্মকমিশন (পিএসসি) ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হ...

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়ে মানববন্ধন
২৪ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়ে মানববন্ধন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরার দাব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে