গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৫ জুলাই ২০২৬

মেনু

স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:১৭ এএম ২০২৬
স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) সকালে তেজগাঁওয়ে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’ এবং ‘রোবোটিকস সামিটে’ এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সরকার সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে দেখছে। এই খাতের উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

তিনি আরো বলেন, ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।

সেই সঙ্গে এবার বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সব কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করার বিষয়টিও উল্লেখ করেন তারেক রহমান।

এসি/আপ্র/২৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর...

মাংস সবুজ হলে পরীক্ষা ছাড়া সিদ্ধান্ত নয়: বাকৃবি বিশেষজ্ঞ
২৫ জুলাই ২০২৬

মাংস সবুজ হলে পরীক্ষা ছাড়া সিদ্ধান্ত নয়: বাকৃবি বিশেষজ্ঞ

খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংস অস্বাভাবিকভাবে সবুজ হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ...

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয়: আইনমন্ত্রী
২৫ জুলাই ২০২৬

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয়: আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন কর...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত
২৫ জুলাই ২০২৬

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে