গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯টি খাল দখলমুক্ত করবে ডিএনসিসি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৫ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০৫:৪০ এএম ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯টি খাল দখলমুক্ত করবে ডিএনসিসি
ছবি

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সোমবার (২৯ জুন) মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রশাসক এই ঘোষণা দেন।
প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের ময়লা আবর্জনার কারণে ঢাকা শহরের প্রতিটি খাল ভরাট হয়ে দখলদারদের হাতে চলে গেছে। এই খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহর রক্ষা করা অসম্ভব। নগরবাসীকে বাঁচাতে এবং নগরের উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই খালগুলো দখলমুক্ত করতে হবে। যত বাধা-বিপত্তি আসুক না কেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন ২৯টি খাল জনগণকে সাথে নিয়ে দখলমুক্ত করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লক্ষ বৃক্ষ রোপণ করবে। এরই ধারাবাহিকতায় আজ এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হলো।

নগরবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদ বাগান অবশ্যই করবেন। তবে ছাদ বাগান করতে গিয়ে যাতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

প্রশাসক নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জনগণের সরকার, জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। এই সরকার জনগণের সাথে আছে এবং জনগণের সাথে থাকবে, জনগণের জন্য যা ভালো তাই করবে।
কর্মসূচির উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৩০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে