গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গ্রেট হলে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা লি কিয়াংয়ের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ০৩:৫৯ এএম ২০২৬
গ্রেট হলে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা লি কিয়াংয়ের
ছবি

ঐতিহাসিক গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং -ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেট হলে পৌঁছান। এ সময় লি কিয়াং তাকে স্বাগত জানান। পরে দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

এরপর লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনার জন্য অভিবাদন মঞ্চে নিয়ে যান। সেখানে চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত বাজানো হয়।


রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রী সম্মানরক্ষী বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন সরকারি সফরে মালয়েশিয়া যান। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়ায় দুদিনের কর্মসূচি শেষে তিনি গত সোমবার (২২ জুন) রাতে চীনের দালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের নিউ চ্যাম্পিয়নস বার্ষিক সম্মেলনে অংশ নেন। দুদিনের কর্মসূচি শেষে বুধবার (২৪ জুন) বিকেলে দালিয়ান থেকে উচ্চগতির (বুলেট) ট্রেনে বেইজিংয়ে আসেন তিনি।


চীনা সরকারি মিডিয়া / তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতে হইচইয়ের দরকার নেই
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে তিনি ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে চীন সফর করেছিলেন। সে সময়ও তিনি গ্রেট হলে আয়োজিত রাষ্ট্রীয় লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


ডিসি/আপ্র/২৫/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই