গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

অস্ট্রেলিয়ার অর্থায়নে মানবিক সহায়তা চুক্তি স্বাক্ষরিত

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ০২:৫৮ এএম ২০২৬
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা
ছবি

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় -ছবি সংগৃহীত

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ১৩৭ কোটি টাকার একটি মানবিক সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রানা ফ্লাওয়ার্স বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়ার এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ সহায়তার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

চুক্তি অনুযায়ী ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭ কোটি টাকা, রোহিঙ্গা শিবির ও আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্যয় করা হবে।

এই অর্থ অস্ট্রেলিয়ার ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের বৃহৎ মানবিক সহায়তা প্যাকেজের অংশ, যার মোট পরিমাণ ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এ কর্মসূচির আওতায় শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতে সহায়তা দেওয়া হবে।

২০১৭ সাল থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া এই সংকট মোকাবিলায় মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দিয়েছে বলে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারাবেন
১২ আগস্ট ২০২৬

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারাবেন

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের বিষয়ে চিফ হুইপ

সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবু দেশে ফিরলে নিরাপত্তা পাবেন
১১ আগস্ট ২০২৬

সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবু দেশে ফিরলে নিরাপত্তা পাবেন

ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্র...

ঢাকার সড়কে ট্রাফিক আইন ভাঙায় একদিনে ১,৯০৮ মামলা
১১ আগস্ট ২০২৬

ঢাকার সড়কে ট্রাফিক আইন ভাঙায় একদিনে ১,৯০৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে এক দিনে ১ হাজার ৯০৮টি মামলা করেছে...

কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার
১১ আগস্ট ২০২৬

কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে দেশীয় উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই