গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪৬ এএম ২০২৬
দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ছবি

তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান -ফাইল ছবি

আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের কর্মসূচিতে অংশ নিতে ভারত সফরে গিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দীর্ঘ সময় ইমিগ্রেশন প্রক্রিয়ায় আটকে রাখা ও জিজ্ঞাসাবাদের পর তিনি ভারতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এবং সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রোববার (১৪ জুন) দিল্লি পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডা. জাহেদ উর রহমানকে দীর্ঘ সময় বসিয়ে রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

জানা গেছে, উপদেষ্টা সাধারণ পাসপোর্টে দিল্লি যান। যদিও প্রতিমন্ত্রীর পদমর্যাদার কারণে তাঁর কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার সুযোগ ছিল। ইমিগ্রেশন সূত্রের বরাত দিয়ে জানা যায়, ভারতের প্রবেশসংক্রান্ত নজরদারি তালিকায় তাঁর নাম থাকায় বিমানবন্দরে তাঁকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখে পড়তে হয়।

কূটনৈতিক সূত্র জানায়, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল।

সূত্রগুলো বলছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে ইমিগ্রেশন প্রক্রিয়ায় আটকে থাকার পর একপর্যায়ে বিরক্ত হয়ে তিনি পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পরে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া ও ভারতে অবস্থানের অনুরোধ জানানো হলেও তিনি তা গ্রহণ করেননি।

ঘটনার সময় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তাসংক্রান্ত নজরদারি তালিকায় নাম থাকায় নিয়মিত যাচাইয়ের অংশ হিসেবে তাঁকে আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে প্রশাসনিক অসঙ্গতি দূর হওয়ার পর প্রবেশের অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারত কয়েকজন বাংলাদেশি অনলাইন ভাষ্যকারের বিভিন্ন মাধ্যম সীমিত করার পদক্ষেপ নেয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, সেই তালিকায় ডা. জাহেদ উর রহমানের নামও ছিল।
সানা/আপ্র/১৫/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই