গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১৬:৩৮ এএম ২০২৬
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে বজ্র বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ (১৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হয় ভোর ৫টা ১১ মিনিটে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর আকাশ আরো মেঘলা হতে পারে এবং কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে।

এসি/আপ্র/১৪/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন শরীফ
১০ নভেম্বর ২০২৬

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন শরীফ

সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন পুন...

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট
১০ নভেম্বর ২০২৬

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা
১০ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা

বছরের ছয় মাস কাজ থাকে না হাফিজুর বিশ্বাসের। একসময় অভাব আর দুশ্চিন্তাই ছিল তাঁর সংসারের নিত্যসঙ্গী। ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই