গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠাতে উদ্যোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ২৩:০৫ এএম ২০২৬
রাশিয়ায় এক লাখ কর্মী পাঠাতে উদ্যোগ
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে রাশিয়ায় কর্মী পাঠানোর সংখ্যা আগামী বছরের মধ্যে এক লাখে উন্নীত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে রাশিয়ায় প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন। জনশক্তি রপ্তানির পরিমাণ এক লাখে উন্নীত করার প্রস্তাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হলে রাশিয়া দ্রুত বিষয়টি এগিয়ে নিতে সম্মতি জানিয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করছে উভয় পক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বাণিজ্যের পরিমাণ বিদ্যমান সম্ভাবনার তুলনায় এখনও অনেক কম। এ অবস্থায় রুশ বাজারে বাংলাদেশি পণ্য ও জনশক্তির উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ খাতে রপ্তানি বৃদ্ধির উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে তিনি তুলে ধরেন।

বৈঠকে প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করতে রাশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে।

বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এসি/আপ্র/০৯/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই