গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নির্বাচনে ব্যয়ের হিসাব দেননি ২১ প্রার্থী, আরো সময় বাড়ালো ইসি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ১৯:০২ এএম ২০২৬
নির্বাচনে ব্যয়ের হিসাব দেননি ২১ প্রার্থী, আরো সময় বাড়ালো ইসি
ছবি

নির্বাচন কমিশন -ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ জনকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে দ্বিতীয় দফায় সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের ১৪ জুনের মধ্যে ব্যয়বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

ইসি সূত্র জানায়, গত শনিবার (২৩ মে) সই করা এ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ইসির কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তাতে নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ার শাস্তির বিধান (দুই থেকে সাত বছর জেল ও অর্থদণ্ড) স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান আছে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে প্রথম দফায় ৬ মে পর্যন্ত সময় বাড়িয়েছিল ইসি। এর মধ্যেও ২১ প্রার্থী তাঁদের হিসাব জমা দেননি। এখন দ্বিতীয় দফায় ১৪ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়।

ইসি সূত্র জানায়, যেসব প্রার্থী ব্যয়ের হিসাব দেননি, তাঁরা হলেন নীলফামারী-৪ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন), লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জাসদের হাবিব মো. ফারুক, রংপুর-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আজিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের গণ অধিকার পরিষদের সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মো. আবদুল হালিম, নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন, ভোলা-১ আসনে গণ অধিকার পরিষদের মো. আইনুর রহমান (জুয়েল) মিয়া, ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন ও আমজনতার দলের মো. আলা উদ্দিন। ভোলা-৩ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আবু তৈয়ব ও জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, ভোলা-৪ আসনে এনডিএমের প্রার্থী আবুল কালাম ও আমজনতার দলের প্রার্থী মো. জালাল উদ্দীন রুমী। ময়মনসিংহ-৫ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. রফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. লিটন, সুনামগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ, চাঁদপুর-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. এনামুল হক, চট্টগ্রাম-১২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম এবং বান্দরবান আসনের এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণকে ঐতিহাসিক বলল মন্ত্রিসভা
২৯ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণকে ঐতিহাসিক বলল মন্ত্রিসভা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণকে ঐত...

সংশোধন ছাড়া সাইবার আইন হলে দেশ হবে বৃহৎ কারাগার
২৯ সেপ্টেম্বর ২০২৬

সংশোধন ছাড়া সাইবার আইন হলে দেশ হবে বৃহৎ কারাগার

পরামর্শ সভা শেষে ব্রিফিংয়ে মতিউর রহমান চৌধুরী

বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির
২৮ সেপ্টেম্বর ২০২৬

বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ু...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে