গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

পিছিয়ে পড়া মানুষের পক্ষে জোট গঠনের উদ্যোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১৪:১৬ এএম ২০২৬
পিছিয়ে পড়া মানুষের পক্ষে জোট গঠনের উদ্যোগ
ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ -ছবি সংগৃহীত

জাতীয় সংসদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরো জোরালোভাবে তুলে ধরা এবং জবাবদিহি শক্তিশালী করতে সংসদীয় ককাস (পার্লামেন্টারি ককাস) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে রোববার (১৭ মে) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি প্রতিনিধি দল।  

বৈঠকে সংসদ সদস্যদের সঙ্গে নাগরিক সমাজ, বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনের কার্যকর সংযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রস্তাবিত সংসদীয় ককাসের লক্ষ্য হবে- দারিদ্র্য, বৈষম্য ও প্রান্তিকতার কারণে উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সংসদে কার্যকর ভূমিকা রাখা, নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরো অংশগ্রহণমূলক করা এবং সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা।  

আলোচনায় বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সংসদ সদস্যদের সঙ্গে প্রথাগত কাঠামোর বাইরের বিশেষজ্ঞ ও অংশীজনদের একটি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্র তৈরি করবে। এর মাধ্যমে নীতিনির্ধারণ প্রক্রিয়া আরো সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক হবে বলেও মত দেন তারা।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নাগরিক প্ল্যাটফর্মের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় কাজ করতে আগ্রহী কয়েকজন সংসদ সদস্যের নাম প্রস্তাবের বিষয়েও ইতিবাচক মত দেন তিনি।

বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ড. ইফতেখারুজ্জামান, সঞ্জীব দ্রং, হাসিন জাহান, জাকির হোসেন, আশরাফুন নাহার মিষ্টি এবং তারান্নুম জিনান। 
সানা/আপ্র/১৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে