গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে আসামি ফিরিয়ে আনলো পিবিআই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ এএম ২০২৬
ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে আসামি ফিরিয়ে আনলো পিবিআই
ছবি

ছবি সংগৃহীত

হত্যা মামলার আসামিকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে ফেরত এনে গ্রেফতার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার তিন বছর পর ওই আসামিকে দেশে ফেরানো হলো। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম, আরিফ সরকার (৪০)।

গতকাল বুধবার তাকে দেশে ফেরানো হয় বলে আজ বৃহস্পতিবার (৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিবিআই।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফ।

গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নিজ বাসায় হারুন অর রশিদ খানকে গুলি করা হয়। শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে এক মাস চিকিৎসার পর ১৩ এপ্রিল ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি অস্ত্রোপচার শেষে ১ মে দেশে আনা হয়েছিল।

এরপর ৭ মে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে হারুন অর রশিদ মারা যান।

গুলির ঘটনার দু’দিন পর ২৭ ফেব্রুয়ারি তার ছেলে আমিনুর রশীদ খান তাপস শিবপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করে। তাদের মধ্যে এজাহারনামীয় প্রধান আসামিসহ চারজন দুবাইয়ে অবস্থান করছিল।

ওই বছরের ২৩ জুন মামলাটির তদন্তভার পায় পিবিআই। এরমধ্যে গত বছরের জুলাইতে ইন্টারপোলের সহায়তায় আসামি মহসিন মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়।

পিবিআই জানায়, গ্রেফতার মহসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরিফ সরকারসহ অন্য আসামিদের বিষয়ে তথ্য দেয়।

তদন্তে আরিফের জড়িত থাকার সুস্পষ্ট তথ্য পাওয়ার পর তার অবস্থান জানতে পিবিআই ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) আবেদন করে।

আরিফের অবস্থান দুবাইতে নিশ্চিত হলে তাকে ফেরাতে পিবিআইয়ের আবেদনের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এরপর তাকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে আবেদন করা হয়। এরমধ্যে গত বছরের নভেম্বরে আরিফসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই।

ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে জানায়।

এর প্রেক্ষিতে পিবিআই এবং পুলিশ সদর দফতরের সমন্বয়ে গঠিত একটি টিম দুবাই গিয়ে আরিফকে ফিরিয়ে আনে।

ডিসি/আপ্র/০৭/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন শরীফ
১০ নভেম্বর ২০২৬

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন শরীফ

সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন পুন...

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট
১০ নভেম্বর ২০২৬

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা
১০ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা

বছরের ছয় মাস কাজ থাকে না হাফিজুর বিশ্বাসের। একসময় অভাব আর দুশ্চিন্তাই ছিল তাঁর সংসারের নিত্যসঙ্গী। ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই