গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ১৩:৩২ এএম ২০২৬
ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেন।

ক্যাশৈন্যু মারমা বলেন, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যতদূর ধারণা করা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে। তবে গাড়ির ভেতরে থাকা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এরপর গাড়ির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। কারো কোনো ক্ষতি হয়নি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সিলিন্ডার বিস্ফোরিত হলে অনেক ক্ষয়ক্ষতি হতো। গাড়িটা আগুনে পুড়ে গেছে। আপাতত সড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য। মালিক এলে গাড়ি নিয়ে যাবে।

এসি/আপ্র/০৬/০৫/২০২৬
 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

দেশজুড়ে ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন, ৩৮টি মামলা
১৯ নভেম্বর ২০২৬

দেশজুড়ে ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন, ৩৮টি মামলা

দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে...

প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ৬২ বছরে পদার্পণ করবেন কাল
১৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ৬২ বছরে পদার্পণ করবেন কাল

প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ৬২ বছরে পদার্পণ করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া...

সশস্ত্র বাহিনী দিবসে জনসাধারণের পরিদর্শনে উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ
১৯ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে জনসাধারণের পরিদর্শনে উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

আগামী ২১ নভেম্বর (শনিবার) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধ...

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ
১৯ নভেম্বর ২০২৬

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে