গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান ডিএমপির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ১৯:৩৭ এএম ২০২৬
চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান ডিএমপির
ছবি

রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার -ছবি সংগৃহীত

ঢাকা মহানগরীতে চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং তাদের ৯৪ জন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, অপরাধ দমনে সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করা হয়েছে এবং চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চলছে। তিনি জানান, ব্লক রেইড, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে।

তিনি আরো বলেন, চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্র ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিএমপির অবস্থান ‘শূন্য সহনশীলতা’। অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে তাকেও অপরাধী হিসেবে গণ্য করা হবে বলে কঠোর সতর্কবার্তা দেন তিনি।

ডিএমপি জানায়, বাজার, টার্মিনাল, ব্যবসায়িক এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বসিলা ও কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প স্থাপনসহ আরো কয়েকটি এলাকায় ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলছে।

ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের পাশাপাশি আরো ৯৪ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের নামও তালিকাভুক্ত করা হচ্ছে।

তিনি আরো বলেন, মাদকবিরোধী অভিযানে গত এক সপ্তাহে বড় চালানসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে এবং মাদক সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশ, গোয়েন্দা বিভাগ ও কাউন্টার টেররিজম ইউনিট একযোগে কাজ করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সানা/ডিসি/আপ্র/৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই