গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৩ মে ২০২৬

মেনু

চার দিনের ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ, উঠছে ৪৯৮ প্রস্তাব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ০২:৩০ এএম ২০২৬
চার দিনের ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ, উঠছে ৪৯৮ প্রস্তাব
ছবি

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. হুমায়ুন কবির -ছবি সংগৃহীত

চার দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ রোববার (৩ মে) শুরু হচ্ছে। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও ডিসিদের ৪৯৮টি প্রস্তাব উঠছে বলে গতকাল শনিবার (২ মে) মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ সম্মেলনে বলা হয়েছে।

ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন।
সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান জেলা প্রশাসকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এই সম্মেলনের বিস্তারিত জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. হুমায়ুন কবির। অতিরিক্ত সচিব বলেন, প্রথম দিন রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন উদ্বোধন হবে। তিনি বলেন, এবারের ডিসি সম্মেলন উপলক্ষে আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে এক হাজার ৭২৯টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে ৪৯৮টি প্রস্তাব।
হুমায়ুন কবির বলেন, প্রাপ্ত প্রস্তাবগুলোতে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন কানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগ সংক্রান্ত।

এবারের সম্মেলনের বিশেষ দিক তুলে ধরে তিনি বলেন, গত সম্মেলন তিন দিনব্যাপী ছিল। এবারের সম্মেলন রোববার শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত চার দিন।

অতিরিক্ত সচিব বলেন, সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নির্দেশনা গ্রহণ ও মতবিনিময় করবেন। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সঙ্গে এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কার্য-অধিবেশন রয়েছে।

এবারের ডিসি সম্মেলনে সর্বমোট ৩৪টি অধিবেশন ও কার্য-অধিবেশন রয়েছে তুলে ধরে তিনি বলেন, “কার্য-অধিবেশন ৩০টি। এর মধ্যে একটি উদ্বোধন অনুষ্ঠান, রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নির্দেশনা গ্রহণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দুইটি।

প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা রয়েছে। এই ডিসি সম্মেলনে একটি কার্যালয় (প্রধানমন্ত্রীর কার্যালয়), দুটি কমিশন (নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন) এবং ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নেবে, বলেন অতিরিক্ত সচিব।

সংবাদ সম্মেলনে বলা হয়, কার্য-অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী, সিনিয়র সচিব, সচিব এবং আওতাধীন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার প্রধানর উপস্থিত থাকবেন।
সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়।

গত বছর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে ১৬-১৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ডিসি সম্মেলন হয়। সে সম্মেলনে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি মিলে মোট ৪০০টি সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে হুমায়ুন কবির বলেন, সিদ্ধান্ত সামগ্রিক বাস্তবায়নের হার ৪৪ শতাংশ।
সানা/আপ্র/৩/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১২ কর্মকর্তা
০৩ মে ২০২৬

পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১২ কর্মকর্তা

দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন। জনপ্রশাসন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
০৩ মে ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছরের মতো বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। এ বছর...

ফ্লোরিডায় বৃষ্টির খণ্ডিত মরদেহ শনাক্তের রহস্য উন্মোচন
০৩ মে ২০২৬

ফ্লোরিডায় বৃষ্টির খণ্ডিত মরদেহ শনাক্তের রহস্য উন্মোচন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা স...

চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক
০৩ মে ২০২৬

চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক

দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। শুধুমাত্র চলতি বছরের প্রথম চার মাসে বজ্রপাতে দেশে ৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই