গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর বার্তা

আমরা শুরু করব, তোমাদের এগিয়ে নিতে হবে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২১ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ২০:৫৮ এএম ২০২৬
আমরা শুরু করব, তোমাদের এগিয়ে নিতে হবে
ছবি

ছবি সংগৃহীত

ক্ষুদে শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ মে) বিকেলে সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় উপস্থিত ক্ষুদে শিক্ষার্থীদের তিনি ‘প্রধান অতিথি’ হিসেবে সম্বোধন করেন।

তিনি বলেন, “আমি চাই, তোমরা যারা গ্যালারিতে বসে আছো, তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বেসেডর হবে, তোমাদেরকেই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। কারণ তোমরাই ভবিষ্যৎ।”

তিনি আরো বলেন, এখন পড়াশোনার পাশাপাশি নিজেদের প্রস্তুত করতে হবে এবং খেলাধুলায় অংশ নিতে হবে। পাশাপাশি যারা গান বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে চায় তাদের জন্যও সুযোগ সৃষ্টি করা হবে বলে তিনি জানান।

সিলেটসহ ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আজ এই ক্ষুদে শিক্ষার্থীরা, তোমরাই প্রধান অতিথি।”

শিক্ষার্থীদের করতালির মধ্যে তিনি লিখিত বক্তব্য না পড়ে সরাসরি কথা বলেন এবং বলেন, “আজ বক্তৃতা দিতে ইচ্ছা করছে না। তোমাদের সঙ্গে কথা বলি।”

তিনি বলেন, ভবিষ্যতে এসব শিক্ষার্থী থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী এবং দেশের নেতৃত্ব তৈরি হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, “আমাদের সময় প্রায় শেষ। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দেব, তোমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে।”

এর জবাবে শিক্ষার্থীরা উচ্চ কণ্ঠে ‘হ্যাঁ’ বলে সাড়া দিলে তিনি বলেন, “ইয়েস, সবাই পারবে ইনশাল্লাহ।”

তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে সঠিকভাবে গড়ে উঠতে হবে, তাহলেই একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং থিম সং পরিবেশন করা হয়। পরে বিকেএসপির শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন ক্রীড়া প্রদর্শনী উপস্থাপন করে।

প্রধানমন্ত্রী এসব প্রদর্শনী উপভোগ করেন এবং করতালির মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ দেন।

পরবর্তীতে সিলেটসহ ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ট্রফি ও লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
সানা/আপ্র/২/৫/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা
১৮ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা

সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবিরের ঘটনা ঘটলেই বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির...

আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস, কেন কম নারীর মজুরি
১৮ সেপ্টেম্বর ২০২৬

আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস, কেন কম নারীর মজুরি

নারী ও পুরুষের আয়ের বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৮ সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক সমমজ...

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন
১৮ সেপ্টেম্বর ২০২৬

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাচ্ছেন প্রধা...

নৌবাহিনী প্রধানের সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক
১৭ সেপ্টেম্বর ২০২৬

নৌবাহিনী প্রধানের সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদে‌শে নিযুক্ত মা‌র্কিন র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে