গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৮ জুন ২০২৬

মেনু

লিমন-বৃষ্টি হত্যা

হিশামের পরিবারকে সতর্ক করেছিল পুলিশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৪০ এএম ২০২৬
হিশামের পরিবারকে সতর্ক করেছিল পুলিশ
ছবি

জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিশাম আবুঘারবিয়েহের আচরণ নিয়ে তার পরিবার আগেই পুলিশকে সতর্ক করেছিল বলে জানা গেছে।
হিশামের ছোট ভাই আহমদ আবুঘারবিয়েহ জানান, বড় ভাইয়ের আচরণ ছিল অস্বাভাবিক ও দ্রুত রাগপ্রবণ। তার মতে, হিশামের একা থাকা উচিত ছিল, অথবা বাসায় শেয়ার করে না থেকে আলাদা থাকা প্রয়োজন ছিল।
আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সাল থেকেই পরিবারের সঙ্গে হিশামের কোনো যোগাযোগ ছিল না। ওই বছর তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে সুরক্ষামূলক আদেশ চাওয়া হলেও পরবর্তী সময়ে আরেকটি আবেদন খারিজ হয়ে যায়।
আহমদ জানান, ঘটনার দিন হিশাম হঠাৎ বাড়িতে উপস্থিত হলে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। তিনিও সেই ফোনকারীদের একজন ছিলেন। তার দাবি, হিশামের আচরণ সন্দেহজনক ও অস্থির ছিল।
অভিযোগ রয়েছে, হিশাম তার রুমমেট লিমন (২৭) ও বৃষ্টি (২৭)-কে হত্যা করেন। গত শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করা হয় এবং পরে অনুসন্ধানে বৃষ্টির মরদেহের অংশবিশেষ পাওয়া যায়, যদিও তা নিশ্চিত হওয়া যায়নি।
তদন্তকারীরা জানিয়েছেন, দুইজনের মরদেহ টাম্পা বে এলাকার একটি সেতুর আশপাশে পাওয়া গেছে। ঘটনাস্থল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কাছাকাছি। হিশামের বিরুদ্ধে প্রথম শ্রেণির দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে। তাকে গত শুক্রবার গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাকে একটি তোয়ালে পরা অবস্থায় হিলসবরো কাউন্টি পুলিশের কাছে দেখা যায়। পরে তাকে আটক করা হয়। আদালতে তার জামিন নামঞ্জুর করা হয়েছে এবং বিচারক নির্দেশ দিয়েছেন, তিনি কোনো সাক্ষী বা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। হিশামের ভাই আহমদ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং পরিবার হিসেবে তারা গভীর লজ্জা ও অনুতাপে আছেন। তিনি আরো জানান, অতীতে পারিবারিক সহিংসতার অভিযোগ থাকলেও আর্থিক কারণে সেগুলো এগিয়ে নেওয়া হয়নি।
স্টেট অ্যাটর্নি কার্যালয় জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এখনো সমাজের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারেই রাখা উচিত।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আগামী ৭ মে মামলাটি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করা হতে পারে। দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।
আদালতে বন্ধুদের আবেগঘন বক্তব্য
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় আদালতে উপস্থিত ছিলেন তাদের সহপাঠী ও বন্ধুরা। আদালতে দেওয়া বক্তব্যে তারা দুই শিক্ষার্থীর প্রতি গভীর ভালোবাসা ও বাংলাদেশি কমিউনিটির ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন।
হিলসবরো কাউন্টি আদালতে জামিন শুনানির দিন সন্দেহভাজন আসামি হিশাম সালেহ আবুঘরবেহের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আদালতকক্ষে উপস্থিত বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, তারা বিদেশে থেকেও একে অপরকে পরিবারের মতো করে দেখেন এবং একসঙ্গে খাওয়া, বেড়ানো ও দৈনন্দিন জীবন কাটান।
আদালতে আবীর আল হাসিব সৌরভ বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে একটি পরিবারের মতো বসবাস করেন। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ এই সম্পর্কই তাদের একে অপরের পাশে থাকার শক্তি দেয়।
আরেক সহপাঠী সালমান সাদিক শুভ বলেন, তাদের বন্ধুদের সঙ্গে কী ঘটেছে, তা জানা তাদের প্রধান দাবি। তিনি আরো বলেন, এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে পাশে থাকতে চান।
রিফাতুল ইসলাম আদালতে বলেন, হাজার হাজার মাইল দূরে থেকেও তারা একে অপরকে পরিবার হিসেবে বিবেচনা করেন। তিনি জানান, নিজেদের নিরাপদ মনে করা পরিবেশেই এমন ভয়াবহ ঘটনা ঘটায় তারা গভীরভাবে মর্মাহত।
এ ঘটনায় স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ আদালতে বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতি ও ঐক্যকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এত সংখ্যক বন্ধু ও সহপাঠীর উপস্থিতি তিনি প্রত্যাশা করেননি।
হিলসবরো কাউন্টি আদালতের বিচারক জে লোগান মারফি আসামিকে জামিন না দিয়ে কারাগারে রাখার নির্দেশ দেন এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ না করার আদেশ দেন।
প্রসিকিউশন পক্ষ জানায়, আগামী কয়েক দিনের মধ্যে মামলাটি গ্র্যান্ড জুরির কাছে উপস্থাপন করা হতে পারে। দোষ প্রমাণিত হলে আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই শিক্ষার্থী লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। পরদিন বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। পরে লিমনের মরদেহ উদ্ধার করা হলেও বৃষ্টির মরদেহ এখনো পাওয়া যায়নি। সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে।
লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত মঙ্গলবার টাম্পা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট ফিউনারেল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মরদেহ হস্তান্তরের আগে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল আহমেদ লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মরদেহের পরবর্তী সব প্রক্রিয়া মুসলিম রীতিতে সম্পন্ন হবে।
জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরো দুই-এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় কয়েকটি কালো রঙের আবর্জনা ফেলার ব্যাগের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পাওয়া যায়।
আদালতের নথি অনুযায়ী, লিমনের মরদেহে কোনো কাপড় ছিল না এবং মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিহত আরেক শিক্ষার্থী বৃষ্টির মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে যেখানে লিমনের মৃতদেহ পাওয়া গেছে, সেখান থেকে কিছুটা দূরে একটি জলাশয়ে ২৬ এপ্রিল একটি মৃতদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। সেটি বৃষ্টির কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
সানা/আপ্র/৩০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৭ জুন ২০২৬

রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বি...

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
২৭ জুন ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আড়ালে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অ...

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল
২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে কূটনৈতিকভাবে এক বিশাল অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয়...

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব
২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে