গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া বন্ধের নির্দেশ মন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৪৭ এএম ২০২৬
গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া বন্ধের নির্দেশ মন্ত্রীর
ছবি

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী শেখ রবিউল আলম -ছবি সংগৃহীত

গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই এবং কেউ অনিয়ম করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্যাসের দাম না বাড়ায় গ্যাসচালিত যানবাহনের ভাড়া আগের নির্ধারিত হারেই বহাল থাকবে। কেউ বেশি ভাড়া নিলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তবে গ্যাসচালিত পরিবহনে এ ধরনের পরিবর্তন প্রযোজ্য নয়।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয়ের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করলেই তা কার্যকর হবে।

তিনি বলেন, রাজধানীর যানজট ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখা হলেও চাপ বেড়ে যাওয়ায় সীমিত সমন্বয় করা হয়েছে, যাতে রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখা যায়।

মন্ত্রী আরো বলেন, ঢাকার যানজট ও বিশৃঙ্খলা কমাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং ‘ঢাকা বাঁচলে দেশ বাঁচবে’-এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করা হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারাবেন
১২ আগস্ট ২০২৬

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারাবেন

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের বিষয়ে চিফ হুইপ

সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবু দেশে ফিরলে নিরাপত্তা পাবেন
১১ আগস্ট ২০২৬

সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবু দেশে ফিরলে নিরাপত্তা পাবেন

ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্র...

ঢাকার সড়কে ট্রাফিক আইন ভাঙায় একদিনে ১,৯০৮ মামলা
১১ আগস্ট ২০২৬

ঢাকার সড়কে ট্রাফিক আইন ভাঙায় একদিনে ১,৯০৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে এক দিনে ১ হাজার ৯০৮টি মামলা করেছে...

কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার
১১ আগস্ট ২০২৬

কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে দেশীয় উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই