গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

আরব আমিরাতে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৬ পিএম, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:০৭ এএম ২০২৬
আরব আমিরাতে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইরান–ইসরায়েল যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যে আবারো এক বাংলাদেশি প্রবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে। ফুজিরা প্রদেশের আল রিফা এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে মো. শাহ আলম ভূঁইয়া নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

নিহত শাহ আলম ভূঁইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরোইন এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি ফুজাইরা আল রিফা এলাকায় একটি কৃষি খামারে কর্মরত ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে শাহ আলম কর্মরত অবস্থায় ছিলেন। এ সময় ইরান থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। ড্রোনটি আকাশেই ধ্বংস হলেও এর ধ্বংসাবশেষ নিচে পড়ে খামার এলাকায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এর আগে আজমান প্রদেশে সালেহ উদ্দিন (ওরফে আহমদ আলী) নামে আরো এক বাংলাদেশি একই ধরনের ঘটনায় নিহত হন। এ নিয়ে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে দুইজন বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৯০ জন।

এদিকে নিহতের খবর পেয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস জানিয়েছে, মরদেহ শনাক্তকরণ শেষে দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলমান এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত ৪৩৮টি ব্যালিস্টিক মিসাইল, ১৯টি ক্রুজ মিসাইল এবং ২০১২টি ড্রোন প্রতিহত করেছে।

এসি/আপ্র/০২/০৪/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই: এএসআই
০৬ অক্টোবর ২০২৬

ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’-হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক ম...

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা
০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর তিন দিন ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্...

মর্গে প্রেমিকের মরদেহ দেখে সেখানেই নার্সের আত্মহত্যা
০৬ অক্টোবর ২০২৬

মর্গে প্রেমিকের মরদেহ দেখে সেখানেই নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেমিকের মরদেহ দেখার পর হাসপাতালের বাথরুমে এক নার্সের ঝুলন্ত মরদ...

খুলনায় ছেলেকে হত্যার ৫১ দিন পর বাবাকেও গুলি করে হত্যা
০৬ অক্টোবর ২০২৬

খুলনায় ছেলেকে হত্যার ৫১ দিন পর বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলাকেটে হত্যার ৫১ দিনের মাথায় তাঁর বাবা আক্তার ঢালীকেও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে