গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

চার দিনের সফরে পাবনায় গেলেন রাষ্ট্রপতি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৫০ এএম ২০২৬
চার দিনের সফরে পাবনায় গেলেন রাষ্ট্রপতি
ছবি

বঙ্গভবন থেকে হেলিকপ্টারে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন -ছবি সংগৃহীত

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। এ সময় ফুল দিয়ে তাকে বরণ করা হয়।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন– পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা সফর। এ সফর ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী জানা গেছে, রোববার (২৯ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত্রিযাপন করবেন।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। একইদিন সন্ধ্যা ৭টায় শহরের নিজ বাসভবনে গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন এবং রাত ৯টায় সার্কিট হাউজে ফিরে রাত্রিযাপন করবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি।
সানা/আপ্র/২৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, জানালো ইসি
১১ আগস্ট ২০২৬

যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, জানালো ইসি

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০শে অগাস্ট বেলা...

পূর্ণ সক্ষমতায় ফিরতে ফের বন্ধ হবে এলএনজি টার্মিনাল
১১ আগস্ট ২০২৬

পূর্ণ সক্ষমতায় ফিরতে ফের বন্ধ হবে এলএনজি টার্মিনাল

কক্সবাজারের মহেশখালীতে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) পূর্ণ সক্ষমত...

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট
১১ আগস্ট ২০২৬

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব...

মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী
১১ আগস্ট ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী

স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই