গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৫৩ এএম ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
ছবি

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু -ছবি সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। খবর বাসস।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো এক চিঠিতে দ্রৌপদী মুর্মু বলেন,  ‘ভারতের সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে জাতীয় দিবস উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

দুই দেশের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তি গড়ে তুলেছে।’

তিনি আরো বলেন, ‘বছরের পর বছর ধরে দুইদেশ সংযোগ, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ ও শিক্ষাসহ প্রধান খাতগুলোতে জনমুখী উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা সীমান্তের উভয় পাশে নাগরিকদের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।’

ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো জোরদার করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’ চিঠির শেষে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।

সানা/আপ্র/২৫/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তাঁবেদার রাষ্ট্রের চেষ্টা হলে প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি রিজভীর
২৫ সেপ্টেম্বর ২০২৬

তাঁবেদার রাষ্ট্রের চেষ্টা হলে প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি রিজভীর

বাংলাদেশকে ‘তাঁবেদার রাষ্ট্রে’ পরিণত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভা...

হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনে স্থানীয় সরকার বিভাগের নির্দেশ
২৫ সেপ্টেম্বর ২০২৬

হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনে স্থানীয় সরকার বিভাগের নির্দেশ

দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স...

আখতার হুসেনকে শহীদ মিনারে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায়
২৫ সেপ্টেম্বর ২০২৬

আখতার হুসেনকে শহীদ মিনারে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায়

তপ্ত রোদ উপেক্ষা করে কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে শেষ বিদায় জানাতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকা...

মিরপুরে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো এনজিও কার্যালয়
২৫ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো এনজিও কার্যালয়

রাজধানীর মিরপুরের এক নম্বর সেকশনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে