গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

ইতিহাসের শিক্ষার লাগাতার চর্চা করবে বর্তমান সরকার: তথ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ০৪:৩৫ এএম ২০২৬
ইতিহাসের শিক্ষার লাগাতার চর্চা করবে বর্তমান সরকার: তথ্যমন্ত্রী
ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন -ছবি সংগৃহীত

ইতিহাসের শিক্ষার লাগাতার চর্চা করবে বর্তমান সরকার। এই চর্চার ওপরই সুশাসনের গতি নির্ভর করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে হাসান আহমেদ চৌধুরী কিরণ-এর ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাতের ভোটের নির্বাচনই ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পালানোর শর্ত পূরণ করেছে। নিশিরাতের নির্বাচন ও ফ্যাসিস্ট শাসনামল থেকে পাওয়া ইতিহাসের শিক্ষা বিএনপি সরকার লাগাতারভাবে চর্চা করবে। ইতিহাসের চর্চা করার মধ্যে দিয়েই সঠিক সুশাসনের গতি নির্ভর করে।

মন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে। সেখান থেকে জানতে হবে, ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়ে ছিল। এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টি ভাইরাস হিসেবে কাজ করবে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদের সমাধান না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ ‘পরিষ্কার’ হবে না বলে জানান তিনি। তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়। তবে জনগণের চাওয়া দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটিকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি।
সানা/আপ্র/২৪/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

খুলনায় আবারো গুলি করে বিএনপি কর্মীকে হত্যা
০৬ অক্টোবর ২০২৬

খুলনায় আবারো গুলি করে বিএনপি কর্মীকে হত্যা

ঘটনার একদিন না যেতেই খুলনায় আবারো গুলি করে আক্তার ঢালী নামে এক বিএনপি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তর...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
০৫ অক্টোবর ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায়...

এনসিটি ইজারা বাতিল না হলে বন্দর অচলের হুঁশিয়ারি
০৫ অক্টোবর ২০২৬

এনসিটি ইজারা বাতিল না হলে বন্দর অচলের হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ...

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির
০৫ অক্টোবর ২০২৬

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির

উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে