গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ-ভারত স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ০৪:৫৬ এএম ২০২৬
বাংলাদেশ-ভারত স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
ছবি

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা -ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।


এ সময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাতে উভয় পক্ষ জনস্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন। 

বিশেষভাবে চিকিৎসা গবেষণা, উন্নত চিকিৎসা সেবা বিনিময়, ক্যান্সার চিকিৎসা এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় হয়।  পাশাপাশি দুই দেশের জনগণের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনগণকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।

 তারা অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো চিহ্নিত করেন। 

এর মধ্যে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্পে সংযোগ সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

 


সানা/ডিসি/আপ্র/২৪/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই