গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ময়মনসিংহের যুবকের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৩৭ এএম ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ময়মনসিংহের যুবকের মৃত্যু
ছবি

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ময়মনসিংহের যুবকের মৃত্যু

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

বুধবার (১৮ মার্চ) সকালে নিহতের বাবা শহীদ সওদাগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হয়। এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

মামুনের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, আমার ভাই ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি এক ছেলে সন্তানের জনক। আবদুল্লাহ আল মামুনের মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

এসি/আপ্র/১৮/৩/২০২৬

 



 

সংশ্লিষ্ট খবর

ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই: এএসআই
০৬ অক্টোবর ২০২৬

ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’-হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক ম...

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা
০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর তিন দিন ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্...

মর্গে প্রেমিকের মরদেহ দেখে সেখানেই নার্সের আত্মহত্যা
০৬ অক্টোবর ২০২৬

মর্গে প্রেমিকের মরদেহ দেখে সেখানেই নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেমিকের মরদেহ দেখার পর হাসপাতালের বাথরুমে এক নার্সের ঝুলন্ত মরদ...

খুলনায় ছেলেকে হত্যার ৫১ দিন পর বাবাকেও গুলি করে হত্যা
০৬ অক্টোবর ২০২৬

খুলনায় ছেলেকে হত্যার ৫১ দিন পর বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলাকেটে হত্যার ৫১ দিনের মাথায় তাঁর বাবা আক্তার ঢালীকেও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে