গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে চলে গেলেন অনুসন্ধানী সাংবাদিক সালীম সামাদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৫৯ এএম ২০২৬
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে চলে গেলেন অনুসন্ধানী সাংবাদিক সালীম সামাদ
ছবি

জ্যেষ্ঠ সাংবাদিক সালীম সামাদ -ছবি সংগৃহীত

অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ও স্বতন্ত্র কণ্ঠস্বর হিসেবে পরিচিত জ্যেষ্ঠ সাংবাদিক সালীম সামাদ আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

সালীম সামাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠজন ও লেখক মহিউদ্দিন আহমদ। তিনি জানান, গুরুতর অসুস্থ অবস্থায় সালীম সামাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন। রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মিরপুর ১১ নম্বরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

১৯৫২ সালের ১৩ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন সালীম সামাদ। তিনি শাহীন স্কুলে পড়াশোনা করেন এবং ১৯৭৬ সালে তৎকালীন জগন্নাথ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিকতায় তিন দশকেরও বেশি সময় সক্রিয় থাকা সালীম সামাদ সংঘাত, নিরাপত্তা, জোরপূর্বক অভিবাসন, ইসলামি জিহাদ, সুশাসন, নির্বাচনি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ নানা স্পর্শকাতর বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। তাঁর সাহসী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে তিনি ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে অশোকা ফেলোশিপ লাভ করেন এবং ১৯৯৬ সালে ফোর্ড ফাউন্ডেশনের ফেলোশিপ কর্মসূচির আওতায় ওয়াশিংটন ডিসির অ্যাডভোকেসি ইনস্টিটিউটে অংশ নেন।

সালীম সামাদের লেখা প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত সাময়িকী ঞরসব, ভারতের ওহফরধ ঞড়ফধু ও ঙঁঃষড়ড়শ, কাতারভিত্তিক সংবাদমাধ্যম অষ ঔধুববৎধ, হেরাল্ড ম্যাগাজিন, সাউথ এশিয়া ম্যাগাজিন, দ্য ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, ডেইলি এশিয়ান এজ, উইকলি ঢাকা কুরিয়ার এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউসহ দেশ–বিদেশের নানা গণমাধ্যমে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন ও দুবাই কেয়ার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

২০০২ সালের ২৯ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে তৎকালীন সরকার তাঁকে গ্রেফতার করে। দীর্ঘ সময় কারাগারে থাকার পাশাপাশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথাও তিনি পরবর্তীতে উল্লেখ করেন। প্রায় ৫০ দিন পর তিনি কারামুক্ত হন। ২০০৪ সালে দেশ ছাড়তে বাধ্য হওয়ার কথাও তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন; ছয় বছর পর দেশে ফিরে আবার সাংবাদিকতা শুরু করেন।

সাম্প্রতিক সময়ে তিনি ঢাকা ট্রিবিউন, শুদ্ধস্বর ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত কলাম লিখতেন।

সালীম সামাদের মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ঘনিষ্ঠজন মহিউদ্দিন আহমদ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সুহৃদ সালীম সামাদ আমাদের ছেড়ে চলে গেছে। তার মতো সাহসী সাংবাদিক আমার চোখে পড়েনি। তার আত্মার শান্তি হোক।’

সানা/ডিসি/আপ্র/২২/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে