গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাঝে মাঝে ভুলেই যাই আমি বিবাহিত: তাপসী পান্নু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৫৫ এএম ২০২৬
মাঝে মাঝে ভুলেই যাই আমি বিবাহিত: তাপসী পান্নু
ছবি

ছবি সংগৃহীত


বিয়ের পর জীবন কতটা বদলেছে, তা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও দাম্পত্য নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

অলিম্পিক পদকজয়ী ডেনিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো-র সঙ্গে ঘর বাঁধলেও তাপসীর দাবি, তার জীবন আগের মতোই চলছে এবং বিয়ের বিষয়টি তিনি প্রায়ই ভুলে যান। সাক্ষাৎকারে তাপসী পান্নু জানান, বিয়ের পর তার জীবনে বড় কোনো পরিবর্তন আসেনি বা একে তিনি আলাদা কোনো ‘বোঝা’ মনে করেন না।

দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর বিয়ে করায় নতুন কোনো পরিস্থিতির চাপ নিতে হয়নি তাকে। তাপসী বলেন, আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত।

জীবনের চাকা ঠিক আগের গতিতেই চলছে। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, আমাদের রসায়ন যেন কোনোভাবেই বদলে না যায়। বাস্তবেও তাই হয়েছে।

২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাথিয়াস বো-র সঙ্গে প্রথম দেখা হয় তাপসীর। এরপর দীর্ঘ ১১ বছর তারা প্রেমের সম্পর্ক গোপন রেখেছিলেন।

২০২৪ সালের মার্চ মাসে ভারতের উদয়পুরে অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিয়ের খবরটি শুরুতে গোপন থাকলেও পরে সামাজিকমাধ্যমে তাদের ছবি ও ভিডিও ভাইরাল হয়।

ক্যারিয়ারের শুরু থেকেই ছক ভাঙা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তাপসী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আসসি’।

অনুভব সিনহা পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নিজের শর্তে কাজ করে যেতে চান এই অভিনেত্রী।

 

ডিসি/আপ্র/২২/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ছেলেদের ‘সাত খুন মাফ’, মেয়েদের এক ভুলেই সর্বনাশ: তাপসী
০৩ সেপ্টেম্বর ২০২৬

ছেলেদের ‘সাত খুন মাফ’, মেয়েদের এক ভুলেই সর্বনাশ: তাপসী

নিজের মনের কথা রাখঢাক না করে বলতে বরাবরই স্বচ্ছন্দ অভিনেত্রী তাপসী পান্নু। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্...

পুরুষ নয়, বাঁধনের নারী হেটার্সই বেশি
০৩ সেপ্টেম্বর ২০২৬

পুরুষ নয়, বাঁধনের নারী হেটার্সই বেশি

তারকা মানেই আলো-ঝলমলে জীবন। তবে সেই আলোর আড়ালে থাকা ব্যক্তিজীবনের নানা গল্প অনেকটাই অজানা থেকে যায়।...

আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ
০৩ সেপ্টেম্বর ২০২৬

আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিনের...

ফের জুটি বাঁধছেন ইরফান সাজ্জাদ-সাদিয়া আয়মান, আসছে ‘ফ্যামিলি এক্সপ্রেস’
০৩ সেপ্টেম্বর ২০২৬

ফের জুটি বাঁধছেন ইরফান সাজ্জাদ-সাদিয়া আয়মান, আসছে ‘ফ্যামিলি এক্সপ্রেস’

বেশ কিছু নাটকে জুটি বেঁধে ইতোমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও সাদিয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে