গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লঙ্কানদের ৯৫ রানে অলআউট করে ইংল্যান্ডের বড় জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৫১ এএম ২০২৬
লঙ্কানদের ৯৫ রানে অলআউট করে ইংল্যান্ডের বড় জয়
ছবি

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। এরপরও দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংলিশরা। শুরুতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান করে ইংল্যান্ড। 

 

জাবে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি শ্রীলঙ্কার। পাওয়ার প্লে শেষ হতে না হতেই প্রথম পাঁচজন ব্যাটারকে হারায় স্বাগতকিরা। উইল জ্যাকস ও জোফরা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই চাপে পড়া লঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। 

মাঝপথে দলনেতা দাসুন শানাকা দলের হাল ধরার চেষ্টা চালালেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত হার মেনে নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটি খেলেন দাসুন শানাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন কামিন্দু মেন্ডিস। এছাড়া ১০ রান করে করেন দুনিথ ভেল্লালাগে ও মহেশ থিকসেনা। বাকি ব্যাটারদের কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি। আর রানের দেখা পাননি দুজন ব্যাটারর।


ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন উইল জ্যাকস। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার, লিয়াম ডুসন ও আদিল রশিদ। একটি উইকেট নেন জেমি ওভারটন। এর আগে পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান দলনেতা দাসুন শানাক। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। 

পাওয়ার প্লেতে হারায় দুই উইকেট। ৭ রান করে আউট হন ওপেনার জস বাটলার। ৩ রানে থামেন জ্যাকব বেথেল। আর আউট হওয়ার আগে ৬ রান করেন টম ব্যান্টন। এরপর আসা-যাওয়ার মিছিলে হ্যারি ব্রুক ৭ বলে ১৪ ও স্যাম কারান ১১ বলে ১১ রান করেন। 

এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার ফিল সল্ট ফিফটির দেখা পেয়েছেন। দুনিথ ভেল্লালাগের বলে আউট হওয়ার আগে ৬২ রান করেন তিনি। ৪০ বলে খেলা এই ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো। এছাড়া উইল জ্যাকস ২১, লিয়াম ডুসন ৬, জোফরা আর্চার শূন্য, আদিল রশিদ ১ ও জেমি ওভারটন ১০ রান করেন। শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার দুনিথ ভেল্লালাগে। 

 

৪ ওভারে ২৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন দিলশান মধুশাঙ্কা ও মহেশ থিকসেনা। একটি উইকেট পেয়েচেন দুশমন্থ চামিরা।

 

ডিসি/আপ্র/২২/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

বড় লিডের পথে ইংল্যান্ড
১০ সেপ্টেম্বর ২০২৬

বড় লিডের পথে ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্ত...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই