গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাবেক এমপি শেখ আফিল দম্পত্তির ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৩৫ এএম ২০২৬
সাবেক এমপি শেখ আফিল দম্পত্তির ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ
ছবি

শেখ আফিল উদ্দিন -ছবি সংগৃহীত

যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় ৬২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো করেন। মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।


প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নামে ১ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকার স্থাবর এবং ৪৩ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৮১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া গেছে ৮ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। 

তবে অনুসন্ধানে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ তার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক।

অন্যদিকে শেখ আফিল উদ্দিনের স্ত্রী মোছা. তাহেরা সোবহার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার নামে মোট ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। 

ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা। অনুসন্ধানে তাহেরা সোবহার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। ফলে তার নামে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

এছাড়া তার তিন ছেলে শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার সন্দেভাজন সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের নামে সম্পদের নোটিশ জারি করেছে দুদক। 


সানা/ডিসি/আপ্র/২২/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬

পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা

দেশে পাসপোর্ট প্রথমবার হারিয়ে গেলে, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে...

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধ...

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ...

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয়
২৩ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠ...

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির
২২ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ও রিমান্ডের পরও সাতক্ষীরা-৪ আস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে