গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৫ এএম ২০২৬
তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা নামে এক তরুণীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে টঙ্গী নৌ পুলিশ।  

এদিকে, এ ঘটনায় রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ।

তবে তার বক্তব্যে অসংগতি পাওয়া যায় বলে দাবি সূত্রের। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

নৌ পুলিশের সূত্র জানায়, রিমান্ডে দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও তদন্তে পাওয়া আলামত মিলিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

চার দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনে পুনরায় রিমান্ডের আবেদন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসি/আপ্র/০১/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, পরে লাইসেন্স
০১ নভেম্বর ২০২৬

সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, পরে লাইসেন্স

দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার নিবন্ধন কার্যক্রম...

ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল ডাটাবেজ, ঘরে বসেই মিলবে খতিয়ান
০১ নভেম্বর ২০২৬

ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল ডাটাবেজ, ঘরে বসেই মিলবে খতিয়ান

দেশের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের ফলে জমির রেকর্ড সংগ্রহ ও খতিয়ান যাচাইয়ের সুযোগ বাড়ছে। ভূম...

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার
০১ নভেম্বর ২০২৬

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার

পরিবার পরিকল্পনা জোরদার, জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত ক...

বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী
০১ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী

ফকির লালন শাহকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বের সেতুবন্ধন বলে অভিহিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই