গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ রাজউকের ১,৪১৩ প্লট, তদন্তে ১,০৭৪টি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:১৬ এএম ২০২৬
রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ রাজউকের ১,৪১৩ প্লট, তদন্তে ১,০৭৪টি
ছবি

ছবি সংগৃহীত

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানীর অভিজাত ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাগুলোতে রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া ১ হাজার ৪১৩টি প্লটের নথি যাচাই-বাছাই ও তদন্ত জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট তদন্তে অনিয়ম পাওয়া গেলে এসব বরাদ্দের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ইতোমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকার ২০০টি প্লটে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সেগুলোর কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। সব মিলিয়ে স্থগিত প্লটের সংখ্যা ১ হাজার ৭৪টি।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য ও সিদ্ধান্ত তুলে ধরা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

সংসদ সচিবালয় জানায়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুলশান, বনানী, উত্তরা, পূর্বাচল নতুন শহর প্রকল্প ও ঝিলমিল আবাসিক এলাকায় মোট ১ হাজার ৪১৩টি প্লট রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সর্বোচ্চ ৯৪৪টি প্লট বরাদ্দ দেওয়া হয় পূর্বাচল প্রকল্পে।

রাজউকের এসব প্লট বরাদ্দে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কাজ হয়েছে কি না, তা যাচাইয়ে হাইকোর্ট বিভাগের রুল অনুযায়ী গঠিত কমিটি নথি পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিক অনিয়ম শনাক্ত হওয়ায় পূর্বাচলের ৮৭৪টি এবং ঝিলমিলের ২০০টি প্লটের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ ও অনিয়মের বিষয়গুলো তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে এসব প্লটের বিষয়ে চূড়ান্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
বৈঠকে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নতুন সচিবালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম চলছে বলে কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থানের মূল অবকাঠামো পুনর্র্নিমাণ ও প্রাঙ্গণের অসমাপ্ত সৌন্দর্যবর্ধনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। রাজউক ও গণপূর্ত অধিদপ্তর জানায়, মূল অবকাঠামো পুনর্র্নিমাণের কাজ দ্রুত শেষ করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে সরকারি ভবনের ছাদ ব্যবহারের একটি বড় উদ্যোগের কথাও বৈঠকে উঠে আসে। ‘এনহ্যান্সিং ক্লিন এনার্জি অ্যাকসেস থ্রু রুফটপ সোলার পিভি ইন পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ প্রকল্পের আওতায় সৌর প্যানেলের মাধ্যমে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সরকারি ভবনগুলোর নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

একই সঙ্গে জাতীয় সংসদ ভবনকেন্দ্রিক গণপূর্ত অধিদপ্তরের ২০২৬ সালে সম্পন্ন হওয়া পূর্তকাজের বিবরণ বৈঠকে তুলে ধরা হয়। সংসদ ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা এবং মহান সংসদের ভাবগাম্ভীর্য অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন কমিটির সভাপতি ও সদস্যরা।

বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মো. লুৎফুজ্জামান বাবর, শেখ মজিবুর রহমান ইকবাল, এম মঞ্জুরুল করিম রনি, মো. রুহুল আমিন ও মো. তাজউদ্দীন খান উপস্থিত ছিলেন। এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৬/১০/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছয়জন কারাগারে
২৬ অক্টোবর ২০২৬

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছয়জন কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল কেনাবেচার এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি...

নোট অব ডিসেন্ট পরিবর্তনে সরকারের আহ্বান প্রত্যাখ্যান বিরোধী দলের
২৬ অক্টোবর ২০২৬

নোট অব ডিসেন্ট পরিবর্তনে সরকারের আহ্বান প্রত্যাখ্যান বিরোধী দলের

জুলাই জাতীয় সনদে বিএনপির দেওয়া ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’-এ পরিবর্তন চাইলে সংবিধান সংশোধনবিষয়ক বিশে...

কমনওয়েলথ সম্মেলনে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
২৬ অক্টোবর ২০২৬

কমনওয়েলথ সম্মেলনে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। ভারপ্...

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে জাপান সফরে প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর ২০২৬

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে জাপান সফরে প্রধানমন্ত্রী

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিওর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 39 মিনিট আগে