গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

নোট অব ডিসেন্ট পরিবর্তনে সরকারের আহ্বান প্রত্যাখ্যান বিরোধী দলের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
নোট অব ডিসেন্ট পরিবর্তনে সরকারের আহ্বান প্রত্যাখ্যান বিরোধী দলের
ছবি

ফাইল ছবি

জুলাই জাতীয় সনদে বিএনপির দেওয়া ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’-এ পরিবর্তন চাইলে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণও প্রত্যাশা করেছেন তিনি। তবে সরকারের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, গণভোটে জনগণ জুলাই সনদের ভিন্নমতের বিষয়গুলো খারিজ করে দিয়েছেন। ফলে এ বিষয়ে কমিটির কাছে প্রস্তাব দেওয়ার আহ্বান অবান্তর।

গত শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির অষ্টম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সংবিধান সংশোধন কমিটি একদলীয় সরকারের ক্ষমতা স্থায়ী করার চেষ্টা করেছিল। সেই কমিটির সঙ্গে গণতান্ত্রিক সরকারের অধীনে গঠিত বর্তমান কমিটিকে এক করে দেখা উচিত হবে না। বিরোধী দল বিএনপির দেওয়া ভিন্নমত শিথিল করার বিষয়ে কোনো প্রস্তাব দিতে চাইলে কমিটির বৈঠকে এসে তা জানাতে হবে।

সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো অস্তিত্ব নেই। তবে তারা গণভোটকে স্বীকার করেন। গণভোটে উত্থাপিত প্রশ্ন নিয়ে বিতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়কে তারা সম্মান করেন। ভবিষ্যতে আবার গণভোট হলে তা সংবিধান সংস্কার-সম্পর্কিত হবে।

সরকারের পক্ষ থেকে আলোচনার এই আহ্বান প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বাংলা ট্রিবিউনকে বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের ভিন্নমতের বিষয়গুলো জনগণ খারিজ করে দিয়েছেন। সুতরাং সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কাছে প্রস্তাব দেওয়ার আহ্বান অবান্তর।

তিনি আরও বলেন, ‘বিরোধী দল জনগণের পক্ষে অবস্থান নিয়ে সংসদ ও রাজপথে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে আসছে। সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করে নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তা এখতিয়ারবহির্ভূত ও ভুল পদ্ধতি। তাই আমরা ১১ দলের পক্ষ থেকে এটা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছি।’
সানা/আপ্র/২৬/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ রাজউকের ১,৪১৩ প্লট, তদন্তে ১,০৭৪টি
২৬ অক্টোবর ২০২৬

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ রাজউকের ১,৪১৩ প্লট, তদন্তে ১,০৭৪টি

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানীর অভিজাত ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাগুলোতে রাজনৈতিক বিবেচনায় বরাদ্...

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছয়জন কারাগারে
২৬ অক্টোবর ২০২৬

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছয়জন কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল কেনাবেচার এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি...

কমনওয়েলথ সম্মেলনে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
২৬ অক্টোবর ২০২৬

কমনওয়েলথ সম্মেলনে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। ভারপ্...

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে জাপান সফরে প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর ২০২৬

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে জাপান সফরে প্রধানমন্ত্রী

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিওর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 40 মিনিট আগে