গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

সরকারি নির্দেশনা ছাড়াই ভোটারদের ছবি তোলা বন্ধ, গাংনীতে ভোগান্তি

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩৬ এএম ২০২৬
সরকারি নির্দেশনা ছাড়াই ভোটারদের ছবি তোলা বন্ধ, গাংনীতে ভোগান্তি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এখান শিল্টু: সরকারি কোনো প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনা ছাড়াই আগামী ২ নভেম্বর পর্যন্ত নতুন ভোটারদের ছবি তোলা বন্ধ রাখার অভিযোগ উঠেছে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে। এতে নতুন ভোটার হতে আসা বিভিন্ন এলাকার মানুষ ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। সদ্য যোগদান করা উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানিয়েছেন, ২ নভেম্বরের আগে নতুন ভোটারদের ছবি তোলা সম্ভব হবে না। তবে এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দেননি।

দূরদূরান্ত থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে এসেও ছবি তুলতে না পেরে বাড়ি ফিরতে হচ্ছে অনেককে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ছুটি নিয়ে এসেও সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। এতে তাঁদের সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি পড়াশোনার ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নতুন ভোটার হিসেবে নিবন্ধনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে গাংনী উপজেলা নির্বাচন অফিসে এসে বারবার ভোগান্তিতে পড়তে হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিদিন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে আসছেন। তাঁদের অনেকেই জাতীয় পরিচয়পত্র পাওয়ার আশায় নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে চান। কিন্তু ছবি তোলার কার্যক্রম বন্ধ থাকায় তাঁদের অপেক্ষা করতে হচ্ছে কিংবা ফিরে যেতে হচ্ছে বাড়িতে।

ভুক্তভোগীদের ভাষ্য, নির্বাচন অফিসে গেলে প্রথমে তাঁদের কাগজপত্রসহ ফাইল জমা নেওয়া হচ্ছে। এরপর ছবি না তুলেই বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে। পরে ফোন করে ছবি তোলার তারিখ জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন। ফলে নির্ধারিত দিনে অফিসে এসেও সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাঁদের। পরবর্তী সময়ে আবার কবে আসতে হবে, তা নিয়েও অনিশ্চয়তায় পড়ছেন নতুন ভোটাররা।

গাংনী উপজেলা নির্বাচন অফিসে ছবি তুলতে আসা কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে তাঁরা নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে এসেছিলেন। কিন্তু অফিসে যাওয়ার পর তাঁদের ফাইল জমা নিয়ে বাড়ি ফিরে যেতে বলা হয়। পরে ফোন করে ছবি তোলার তারিখ জানানো হবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে প্রতিদিন ইচ্ছা করলেই বাড়িতে আসা সম্ভব হয় না। এক দিনের ছুটি নিয়ে নির্বাচন অফিসে এসেও ছবি তুলতে না পারলে পড়াশোনার ক্ষতি হয়। আবার ছবি তোলার জন্য পরবর্তী সময়ে আসতে হলে নতুন করে ছুটি নিতে হবে। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। আগে থেকেই ছবি তোলার কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি জানানো হলে তাঁদের অযথা ভোগান্তিতে পড়তে হতো না।

নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলে তা আগে থেকে জানানো হচ্ছে না কেন, সেই প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাঁদের মতে, সরকারি কোনো প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনা না থাকলে কোন সিদ্ধান্তের ভিত্তিতে ছবি তোলা বন্ধ রাখা হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন। নির্বাচন অফিসে সেবা নিতে আসা নাগরিকদের আগেই বিষয়টি জানানো হলে এ ধরনের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, আগামী ২ নভেম্বরের আগে নতুন ভোটারদের ছবি তোলা সম্ভব নয়। তবে কেন এ সময়ের মধ্যে ছবি তোলা সম্ভব হবে না, সে বিষয়ে তিনি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। সরকারি কোনো প্রজ্ঞাপন বা নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা একরামুল হক জানান, গাংনী উপজেলা নির্বাচন অফিসে কেন নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছে না, তা খোঁজখবর নিয়ে দেখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম চলমান রয়েছে। গাংনী উপজেলা নির্বাচন অফিসে ছবি তোলা বন্ধ রাখার বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
২৬ অক্টোবর ২০২৬

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

মোঃ আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ...

বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় কারবারি গ্রেফতার
২৬ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় কারবারি গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জন মাদক কারবারিকে গ্রেফ...

চট্টগ্রাম বন্দরে ভিড়বে বড় জাহাজ, ভাটার সময়ও মিলবে জেটি
২৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ভিড়বে বড় জাহাজ, ভাটার সময়ও মিলবে জেটি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নগরীর পতেঙ্গা-উত্তর হালিশহর এলাকার সমুদ্র উপকূল ঘেঁ...

প্রবারণা পূর্ণিমায় চট্টগ্রাম-রাঙামাটিতে উৎসব, ফানুসে শান্তির বার্তা
২৬ অক্টোবর ২০২৬

প্রবারণা পূর্ণিমায় চট্টগ্রাম-রাঙামাটিতে উৎসব, ফানুসে শান্তির বার্তা

আত্মশুদ্ধি, ক্ষমা, অহিংসা ও বিশ্বশান্তির প্রার্থনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 42 মিনিট আগে