গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে ফেরালো হাই কোর্ট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৩ এএম ২০২৬
‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে ফেরালো হাই কোর্ট
ছবি

ছবি সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেড়াকোলা আব্দুল মতিন খসরু গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা ইসলামকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। একই সঙ্গে সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে বিদ্যালয়ের সীমানায় প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আমিনুল ইসলামকে আদালতে তলব করা হলে তিনি হাই কোর্টের আদেশ অমান্য করার বিষয়টি স্বীকার করে ক্ষমা চান। এর আগে আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়ার কথা বললেও পরে ক্ষমা চেয়ে ভবিষ্যতে আদালতের আদেশ মেনে চলা এবং বিদ্যালয়ের আশপাশে না যাওয়ার অঙ্গীকার করায় তাঁকে কারাগারে পাঠানো হয়নি।

হাছিনা ইসলামের আইনজীবী খাজা তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, হাই কোর্টের আদেশ থাকার পরও আমিনুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়।

‘মব করে’ সরানোর অভিযোগ: ২০২৪ সালের জানুয়ারিতে আমিনুল ইসলামের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাই কোর্ট রুল জারি করেন।

মামলার আইনজীবী তানভীরের ভাষ্য, আমিনুল ইসলাম ওই রুলকে পুনর্বহালের আদেশ হিসেবে ব্যাখ্যা করে বিভিন্ন দপ্তরে চিঠি দেন এবং বিদ্যালয়ে যাতায়াত শুরু করেন।

সে সময় হাছিনা ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ২৯ মার্চ বিদ্যালয় খোলার পর আমিনুল ইসলাম ২০ থেকে ৩০ জন লোক নিয়ে বিদ্যালয়ে গিয়ে হাছিনা ইসলামকে প্রধান শিক্ষকের চেয়ার ছেড়ে দিতে বলেন।

হাছিনা ইসলাম সাংবাদিকদের বলেন, তাঁকে দায়িত্ব পালনের জন্য দেওয়া চিঠির বিষয়টি জানিয়ে তিনি চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানান। এরপর তাঁকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে কয়েকজন তাঁকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

ওই ঘটনায় থানায় মামলা হলে আমিনুল ইসলাম গ্রেফতার হন। ছয় দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

পরে হাছিনা ইসলাম হাই কোর্টে আবেদন করেন। তাঁর আবেদনের পর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ আমিনুল ইসলামকে পুনর্বহাল না করার বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেন বলে জানান আইনজীবী তানভীর।

তাঁর দাবি, ওই আদেশের পরও আমিনুল ইসলাম সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।

বরখাস্তের কারণ নিয়ে অভিযোগ: আমিনুল ইসলামের বরখাস্তের কারণ সম্পর্কে হাছিনা ইসলাম বলেন, তাঁর নিয়োগ নিয়ে জালিয়াতির অভিযোগে একাধিক তদন্ত হয়েছে এবং তদন্তে তা প্রমাণিত হয়েছে। আমিনুল ইসলাম ২০১০ সালে বিদ্যালয়ে যোগ দিলেও ২০০৪ সালের নিয়োগ দেখিয়েছিলেন বলে তিনি দাবি করেন।

হাছিনা ইসলামের অভিযোগ, ওই নিয়োগে তাঁর এবং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করা হয়েছিল।

তিনি বলেন, এ বিষয়ে তিন দফা তদন্ত হয়েছে এবং জেলা শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তদন্তেও নিয়োগসংক্রান্ত জালিয়াতি প্রমাণিত হয়েছে।

পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলেকে মারধরের একটি ঘটনায় আমিনুল ইসলাম সাময়িক বরখাস্ত হন। এরপর ২০২৪ সাল থেকে হাছিনা ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সানা/ডিসি/আপ্র/২৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চ...

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন হা...

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’
২৯ সেপ্টেম্বর ২০২৬

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সীমিত পরিসরে আবারো...

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
২৯ সেপ্টেম্বর ২০২৬

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অসংক্রামক রোগের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে